পুবের কলম, ওয়েবডেস্ক: জোরকদমে নির্বাচনী প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীর চটি ছিঁড়ে বিপত্তি। আর সেই চটিতে সেফটিফিন লাগাতে গিয়ে পিন মুখ্যমন্ত্রীর ফুটে যায়। তবে এই সমস্ত ছোটখাটো সমস্যাকে পাত্তা দিতে নারাজ মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
https://www.youtube.com/shorts/YUIT-Q89uWQ
আরও পড়ুন:
শুক্রবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোপীবল্লভপুরে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে জনসভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের।
তখনই চটি ছিঁড়ে যায় তার। নিরাপত্তারক্ষী তাঁকে বলেন, নতুন চটি আনিয়ে নেবেন। কিন্তু মমতা বাধা দিয়ে পালটা প্রশ্ন করেন, কোথা থেকে আনবে? কারণ তিনি যে ধরনের চটি পরেন, সেই চটি কোথা থেকে পাবেন তা নিয়েই সন্দেহ প্রকাশ করেন তিনি। পরে মুখ্যমন্ত্রী বলেন, কাজ চালিয়ে নেবেন তিনি। চটি ছিঁড়ে যাওয়ার বিষয়টিকে বিশেষ গুরুত্ব না দিয়ে মুখ্যমন্ত্রী মাইক্রোফোন হাতে ইন্দ্রনীল সেনকে বলেন, 'ইন্দ্রনীল, তুমি গান সেট করো। আমার চটিটা ছিঁড়়ে গিয়েছে। আমি একটু সেফটিপিন লাগিয়ে নিই। আসলে চটির দোষ নয়। ওর যা আয়ু, তার চেয়ে বেশি আমি হেঁটে ফেলেছি।”আরও পড়ুন:
মুখ্যমন্ত্রীকে চটিতে সেফটিপিন লাগাতে তাঁকে সাহায্য করেন মন্ত্রী বীরবাহা হাঁসদা ও মঞ্চে উপস্থিত তৃণমূলের অন্যান্য মহিলা নেত্রীরা।