পুবের কলম, ওয়েবডেস্কঃ বিহারের গয়া জেলায় গণধর্ষণের শিকার হলেন এক মহিলা। ১৪ জন মিলে ওই মহিলার ওপর পাশবিক নির্যাতন চালিয়ে পালিয়ে যায় বলে জানা যাচ্ছে। অচৈতন্য অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
আরও পড়ুন:
সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, ওই মহিলাকে তাঁর বাড়ির সামনে থেকে অপহরণ করে দুষ্কৃতীরা।
এরপর বাইকে চাপিয়ে ফল্গু নদীর বুকে তৈরি হওয়া একটি চড়ায় নিয়ে যায়। এরপর পাঁচটি বাইকে চেপে আরও ১২ জন যুবক আসে সেখানে।আরও পড়ুন:
গ্রামের লোকেরাই থানায় খবর দেন। গয়া পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে মগধ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৃশংস ভাবে মারধর করা হয় নির্যাতিতা।
তাঁর সারা শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন মিলেছে।আরও পড়ুন:
পুলিশ দুষ্কৃতীদের চিহ্নিত করতে গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। সেই সঙ্গে অপেক্ষা রয়েছে মেয়েটির জ্ঞান ফেরার। তাঁর বয়ান পেলে দুষ্কৃতীদের সন্ধান পাওয়া আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। তদন্তকারী অফিসার ডিএসপি ঘুরান মণ্ডল জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।