পুবের কলম ওয়েবডেস্কঃ একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হায়দ্রাবাদ। শুক্রবার থেকে হায়দ্রাবাদে শুরু হয়েছে টানা বৃষ্টি। জল জমে গিয়েছে বিমনবন্দরে। বাতিল করতে হয়েছে বেশ কিছু উড়ান।এমনকি সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে দু জন ব্যক্তিও নাকি জলের তোড়ে ভেসে গিয়েছে।
আরও পড়ুন:
টানা বৃষ্টিতে জলের তলায় নিজামের শহর। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে জলের তোড়ে ভেসে যাচ্ছে লরি, জলমগ্ন রেস্তরাঁতে বসেই খাওয়া দাওয়া করছেন মানুষজন।
আরও পড়ুন:
প্রবল বৃষ্টির জেরে শিবগঙ্গা সিনেমা হলের একদিকের দেওয়াল ভেঙে পড়ে। হলের মধ্যে ঢুকতে থাকে জল।এই পরিস্থিতির জন্য পুরসভার দিকেই অভিযোগের আঙুল তুলেছেন সাধারণ মানুষ। তাঁদের মতে অপরিকল্পিত ভাবে পুরসভা যে ভাবে নগরায়নের কাজ করেছে তার খেসারত দিচ্ছে সাধারণ মানুষ।