আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দৃঢ় আত্মবিশ্বাসের বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকা ঘোষণার মঞ্চ থেকেই তাঁর স্পষ্ট ঘোষণা— “লড়ব, জিতবও।” পাশাপাশি বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ করে তিনি বলেন, “যতই বদলি করা হোক, ভোট কিন্তু মানুষই দেবে।”
আরও পড়ুন:
মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ কালীঘাটের দলীয় কার্যালয় থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেন তিনি।
দীর্ঘদিনের ঐতিহ্য মেনেই সেখান থেকেই তালিকা প্রকাশ করা হয়। সাংবাদিকদের ভিড়ে উপচে পড়া ঘরে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সি।শুরুতেই বাংলার মনীষী ও সমাজসংস্কারকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মমতা বলেন, এই নির্বাচন শুধুমাত্র ভোট নয়—এটি বাংলার অধিকার রক্ষার লড়াই। তাঁর বক্তব্য, “এই ভোট বাংলার জন্য। বাংলাকে বাঁচানোর জন্য।”
এবারের নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২৯১টিতে প্রার্থী দিয়েছে তৃণমূল। দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং—এই তিনটি পাহাড়ি আসনে প্রার্থী না দিয়ে অনীত থাপার দলের প্রতি সমর্থন জানিয়েছে তারা। আগের নির্বাচনের মতোই এবারও ২৯১টি আসনে লড়ছে দল।
জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মমতা বলেন, “২০২৬ সালে আমরা ২২৬-এর বেশি আসনে জিতব।” তাঁর মতে, তৃণমূল সারা বছর মানুষের পাশে থাকে, নানা প্রকল্পের মাধ্যমে মানুষের জন্য কাজ করেছে। আর বিজেপি শুধুমাত্র নির্বাচনের সময় সক্রিয় হয়।
এদিকে প্রশাসনে লাগাতার রদবদল নিয়েও সরব হয়েছেন তিনি। অভিযোগ করেছেন, নির্বাচন ঘোষণার পরই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ প্রধান থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের বদলি করা হয়েছে। তাঁর কটাক্ষ, “পিছনের দরজা দিয়ে খেলা না করে সামনে এসে লড়াই করুন।”
বিজেপিকে নিশানা করে মমতার তীব্র মন্তব্য, “বাংলার বিরুদ্ধে যতই আক্রমণ হবে, মানুষ ততই জবাব দেবে।” শেষে তাঁর চ্যালেঞ্জ, “এবার লড়াই সম্মান ও অধিকার রক্ষার—বাংলাই