পুবের কলম ডেস্ক : মুসলিম পড়ুয়া ও তার মহিলা সহপাঠিকে বেধড়ক মারধর করে নীতিপুলিশরা। মঙ্গলবার পুলিশ জানিয়েছে এই ঘটনায় ছ'জনকে গ্রেপ্তার করা হয়েছে।দক্ষিণ কন্নড় জেলার সুরথকাল শহরে এই ঘটনাটি ঘটে।
আরও পড়ুন:
সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে সুরথকাল পুলিশ। যে ছজন নীতিপুলিশকে গ্রেফতার করা হইছে তাদের নাম প্রহ্লাদ, প্রশান্ত, গুরুপ্রসাদ, প্রতীশ, ভরত এবং সুকেশ।
আরও পড়ুন:
মুক্কা শ্রীনিবাস কলেজের বিএসসি ছাত্র মোহাম্মদ ইয়াসিন এবং তার সহপাঠী নীতিপুলিশের হেনস্থার শিকার হন। সহপাঠী ভিন ধর্মাবলম্বী হওয়ার কারণেই অযথা এই হেনস্থা। এমনটাই বলছেন অনেকে।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, রাত ১০টা নাগাদ ইয়াসিন মেয়েটিকে বাইকে তার অ্যাপার্টমেন্টে নামিয়ে দেন। অভিযুক্তরা, অ্যাপার্টমেন্টের কাছে ছিল।
তারা ইয়াসিনকে থামিয়ে নাম জিজ্ঞাসা করে। মুসলিম তরুনের বাইকে হিন্দু তরুণী দেখেই তারা চোটে যায়। ইয়াসিনকে হেনস্থা করার সময় তারা মেয়েটিকে হুমকি। তাদের দাবি ইয়াসিন মেয়েটিকে যেভাবে স্পর্শ করেছে তা ঠিক হয়নি।আরও পড়ুন:
নীতিপুলিশদের মাতব্বরি নিয়ে মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিলেন, উভয় পক্ষেরই দায়বদ্ধতা এবং অনুভূতিতে আঘাত লাগলে পদক্ষেপ নিতে হবে।
আরও পড়ুন:
বোমাই এর বিবৃতির নিন্দা করেছিল বিভিন্ন সংস্থা এবং চিন্তাবিদরা। তারা বলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বোমাইয়ের মন্তব্য নীতিপুলিশদের আরও উৎসাহিত করবে।