আরও পড়ুন:
প্রীতম কোলে, হাওড়া: ইংরেজি নববর্ষ প্রথম দিনে অর্থাৎ ১লা জানুয়ারি যাত্রা শুরু করলো বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশনের ১১ নম্বর প্লাটফর্ম থেকে সকাল ৫টা বেজে ৫৫ মিনিটে বান্দে ভারত এক্সপ্রেস যাত্রী নিয়ে নিউজলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়।
আরও পড়ুন:
পূর্বরেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন প্রথম দুদিনের বুকিং ইতিমধ্যেই সম্পূর্ণ। বছরের প্রথমদিন বন্দে ভারতে সওয়ার হওয়া নিয়ে যাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত।
আরও পড়ুন:
ট্রেনটির সুপিরিয়ার ডিজাইন, লাক্সারি সিট, হাইস্পিড, উন্নত টেকনোলজি, প্রতিটি কোচে ইনফো টেকনো সিস্টেম, এমার্জেন্সি সিস্টেম, কম সময়, উন্নত মানের খাওয়া যাত্রীদের আকর্ষণ করছে। এরজন্যই বন্দে ভারত অন্যান্য ট্রেনের থেকে সম্পূর্ণ আলাদা।