আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ চিকিৎসায় সেভাবে সাড়া দিচ্ছেন না প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। শনিবার রাতেই দিদি দেখতে ব্রিচক্যান্ডি হাসপাতালে চলে আসেন বোন আশা ভোঁসলে। ছিলেন উষা মঙ্গেশকর, হৃদয়নাথ মঙ্গেশকর সহ মঙ্গেশকর পরিবারের সকলে। আশা ভোঁসলে বলেন " দিদির শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করেছে, যাতে তা ভালো হয় তার জন্য আপনারা প্রার্থনা করুণ'
আরও পড়ুন:
অবস্থার আরও অবনতির খবর পাওয়ার পরই গতকাল রাতেই হাসপাতালে পৌঁছে যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেরর স্ত্রী রেশমি ঠাকরে, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল।
আরও পড়ুন:
২৮ দিন ধরে লতা মঙ্গেশকর চিকিৎসাধীন আছেন মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে। করোনা এবং তার সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় সুর সম্রাজ্ঞী কে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম থেকেই তাঁকে আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়। টানা ১৫ দিন তাঁকে ভেন্টেলিশনে রাখার পর বার করা হলেও। গতকাল শনিবার তাঁকে ফের ভেন্টিলেশনে দেওয়া হয়।
আরও পড়ুন: