চেন্নাই: এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পাশে দাঁড়ালেন দক্ষিণী অভিনেতা কমল হাসান। জাতীয় শিক্ষানীতির নামে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে এবার রুখে দাঁড়ালেন অভিনেতা-রাজনীতিক কমল হাসান। তিনি বলেছেন, এর ফল ভালো হবে না। তামিল ভাষার প্রতি রাজ্যে মানুষের আদর ও প্রেম নিয়ে খেলা করলে ফল মারাত্মক হবে।
তামিল মানুষ মাতৃভাষা রক্ষার জন্য প্রাণ দিতে পারে। অতীতেও তার নজির আছে। তাঁর দল মাক্কাল নিধি মাইয়ামের অষ্টম বর্ষপূর্তি অনুষ্ঠানে শুক্রবার কমল বলেন, ভাষার সম্মান ও মর্যাদা রক্ষার জন্য তামিলরা প্রাণ আহুতি দিতে পারে। এসব নিয়ে খেলা করতে যাবেন না। তামিল শিশুরাও জানে, কোন ভাষাটা তাদের চাই। কোন ভাষায় তারা পড়াশোনা করবে, তা বেছে নেওয়ার বুদ্ধি তাদের আছে। প্রসঙ্গত, কেন্দ্রের নতুন শিক্ষানীতিতে তিনটি ভাষা মাধ্যমের কথা বলা হয়েছে, যার মধ্যে একটি হিন্দি। আর তা নিয়েই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপি মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তুমুল বাগযুদ্ধ চলছে। ২০২৪ সালে লোকসভা ভোটে ডিএমকে শরিকের ইন্ডিয়া ব্লককে সমর্থন দিয়েছিল কমল হাসানের এমএনএম। এবার ভাষা ইস্যুতেও স্ট্যালিনের পাশে দাঁড়ালেন কমল। বাগযুদ্ধের সূত্রপাত হয় যখন স্ট্যালিন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমগ্র শিক্ষা অভিযানের ২,১৫২ কোটি টাকার তহবিল ছেড়ে দেওয়ার আর্জি জানান। স্ট্যালিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মন্তব্যকে কেন্দ্র করেও উদ্বেগ প্রকাশ করেন মোদীর কাছে। যাতে বলা হয়েছে, প্রধান চাইছেন যতক্ষণ না নয়া শিক্ষানীতি গ্রহণ করছে তামিলনাড়ু, ততক্ষণ ওই টাকা ছাড়া হবে না। মোদীর সরাসরি হস্তক্ষেপ চেয়ে স্ট্যালিন লিখেছেন, এতে রাজ্যের ছাত্র সমাজ, রাজনৈতিক দলগুলি এবং সাধারণ মানুষের ভিতর দুশ্চিন্তা ও অস্থিরতা তৈরি করছে। এর প্রতি জবাবে আবার প্রধান মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে ছাত্র সমাজের মঙ্গলের জন্য কাজ করার পরামর্শ দিয়েছেন।আরও খবর
‘নফরত ছোড়ো, ভারত জোড়ো’ স্লোগানে মুখর রাজধানী দিল্লি
অসুস্থ অভিনেতা কামাল হাসান, ভর্তি হাসপাতালে
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
পাঞ্জাবে ব্যবসায়ীদের বাড়িতে ইডি হানা, কেন্দ্রের বিরুদ্ধে এজেন্সির অপব্যবহারের অভিযোগ মুখ্যমন্ত্রীর
"মমতা যতদিন বেঁচে থাকবেন ততদিন তাঁর পাশে থাকব" নতুন তৃণমূলে যোগদানের জল্পনা উড়িয়ে বললেন দেব
"মমতা যতদিন বেঁচে থাকবেন ততদিন তাঁর পাশে থাকব" নতুন তৃণমূলে যোগদানের জল্পনা উড়িয়ে বললেন দেব
রাজৌরির একাধিক এলাকায় ভয়াবহ দাবানল, দুর্গম পাহাড়ি এলাকায় আগুন নেভাতে যুদ্ধকালীন তৎপরতা
রাজৌরির একাধিক এলাকায় ভয়াবহ দাবানল, দুর্গম পাহাড়ি এলাকায় আগুন নেভাতে যুদ্ধকালীন তৎপরতা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
ভারতীয় আম রপ্তানি নিয়ে সংকট! জাপানের পর এবার নেপালের নিষেধাজ্ঞা
ভারতীয় আম রপ্তানি নিয়ে সংকট! জাপানের পর এবার নেপালের নিষেধাজ্ঞা
২১ বিদ্রোহী এআইএডিএমকে বিধায়ককে অযোগ্য ঘোষণার আর্জি খারিজ, ধাক্কা খেল এআইএডিএমকে
২১ বিদ্রোহী এআইএডিএমকে বিধায়ককে অযোগ্য ঘোষণার আর্জি খারিজ, ধাক্কা খেল এআইএডিএমকে
ভারতের মঙ্গল অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানীর শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে
ভারতের মঙ্গল অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানীর শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা