০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইস্তফা দিতে চলেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং!

পুবের কলম, ওয়েবডেস্কঃ ইস্তফা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং! সমর্থিত সূত্রে এমন খবর সামনে এসেছে। বিকেল পাঁচটায় পঞ্জাব কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক ডেকেছে। অমরিন্দর সিং আজকের পরিষদীয় দলের বৈঠকের নাও থাকতে পারেন। সেখানে উপস্থিত থাকবেন পঞ্জাবের পর্যবেক্ষক কংগ্রেস নেতা অজয় মাকেন। দল পদত্যাগ করতে বললে অমরিন্দর সিং দলত্যাগও করতে পারেন বলে সূত্র মারফৎ খবর সামনে এসেছে।
পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি নভজ্যোত সিধুর শিবির থেকে দাবি করা হয়েছে, দলের তরফ থেকে তাঁকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই অমরিন্দর সিং এদিন দুপুর ২টো নাগাদ এই বৈঠক ডেকেছেন। সেইসঙ্গে মনোক্ষুন্নভাবে তিনি জানিয়েছেন, এইভাবে মুখ্যমন্ত্রী আঁকড়ে থাকতে চান না তিনি।
সূত্রের খবর, দলের একাংশ চাইছেন কোনও হিন্দু নেতা উঠে আসুন এই পদে। সেক্ষেত্রে পরিষদীয় দলনেতার পদে নভজ্যোৎ সিং সিধুর সঙ্গেই সুনীল ঝাকারের নাম উঠে আসছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর অফিসের থেকে এখনও ইস্তফার ব্যাপারে কোনও আনুষ্ঠানিক সামনে আসেনি।

সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইস্তফা দিতে চলেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং!

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, শনিবার