পুবের কলম,ওয়েবডেস্ক: কলকাতার বিখ্যাত শপিং মলে রহস্যমৃত্যু। পার্ক সার্কাস সংলগ্ন কোয়েস্ট মলের নীচ থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ। নাম মুহাম্মদ আরমান রৌফ। বয়স ২২।
আইনের পড়ুয়া বলেই জানা গেছে। তিনি কলকাতার কড়েয়া এলাকার ব্রড স্ট্রিটের বাসিন্দা বলে জানা গিয়েছে। যুবকের মৃত্যুর পরই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।আরও পড়ুন:
সংবাদমাধ্যম সূত্রে খবর,শপিং মলের সাত তলা থেকে ঝাঁপ দিয়েছে ওই যুবক। বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। যুবককে উদ্ধার করে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: