পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লি আবগারি দুর্নীতি মামলায় এক নজিরবিহীন সংঘাতের সাক্ষী থাকল বিচারব্যবস্থা। বিচারপতি স্বরণকান্ত শর্মার এজলাসে নিজের মামলার শুনানি বয়কটের ডাক দিলেন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। একে ‘সত্যাগ্রহ’ আখ্যা দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, সংশ্লিষ্ট বিচারপতির নিরপেক্ষতা নিয়ে তার মনে সংশয় থাকায় তিনি নিজে অথবা তার আইনজীবী—কেহই শুনানিতে অংশ নেবেন না।
আরও পড়ুন:
কেজরিওয়াল বিচারপতি শর্মাকে একটি চিঠি লিখে জানিয়েছেন, এই আদালতে তিনি ন্যায়বিচার পাবেন বলে বিশ্বাস করেন না। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, "ন্যায়বিচার শুধু করলেই হয় না, তা যেন হচ্ছে বলেও মনে হয়।
এই এজলাসে আমার অংশগ্রহণ কোনো অর্থবহ ফল বয়ে আনবে না।" তবে তিনি স্পষ্ট করেছেন, সলিসিটর জেনারেল বা কেন্দ্রীয় সরকার, বিজেপি ও আরএসএস সংশ্লিষ্ট নয় এমন অন্যান্য মামলায় তিনি এই বিচারপতির এজলাসেই হাজিরা দেবেন।আরও পড়ুন:
বিচারপতি শর্মার অপসারণ বা ‘রিকাউসাল’ দাবি করেছেন কেজরিওয়াল। আপ প্রধানের দাবি, বিচারপতি শর্মার অতীতে ‘অধিবক্তা পরিষদ’-এর বিভিন্ন অনুষ্ঠানে যোগদান। তাঁর পরিবারের সদস্যদের পেশাগত ব্যস্ততার সাথে জড়িত কিছু সূত্র।
এই বিষয়গুলি বিচারপতির নিরপেক্ষতাকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে।আরও পড়ুন:
যদিও গত সোমবারই কেজরিওয়ালের এই আবেদন খারিজ করে দেন বিচারপতি স্বরণকান্ত শর্মা। পিটিশন খারিজ করে তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেন, "আমার শপথ সংবিধানের কাছে। বিচার মানে চাপের কাছে নতিস্বীকার করা নয়, বরং সেই চাপকে প্রতিহত করা। সরে দাঁড়ানো সহজ ছিল, কিন্তু প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় আমি মেধার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছি।" বিচারপতি আরও বলেন, কেজরিওয়ালের মনের কোনো ‘ভ্রম’ বা অমূলক আশঙ্কা মামলার শুনানিতে বাধা হতে পারে না। কোনো বিচারপ্রার্থীকে বিচারব্যবস্থার অবমাননা করার সুযোগ দেওয়া যায় না বলেও তিনি মন্তব্য করেন।