পুবের কলম ওয়েবডেস্কঃ এপ্রিল শ্রবণে অক্ষম ব্যক্তি বা বধিরদের পবিত্র হজ পালনের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা গ্রহণ করল সউদি আরব। শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের খুতবা বোঝার সুবিধার্থে সাংকেতিক ভাষার ব্যবহার করা হবে। মক্কা এবং মদিনা শরিফে বিশেষ কক্ষে এই আয়োজন করা হয়েছে। এই সাংকেতিক ভাষা হল হাত দিয়ে তৈরি করা চিহ্ন, মুখভঙ্গি কিংবা অঙ্গভঙ্গির সাহায্যে দর্শন-ইন্দ্রিয় নির্ভর যোগাযোগের এক বিশেষ পদ্ধতি।
এটি সউদির বধির সম্প্রদায়ের মাধ্যমে বিকশিত এবং সমৃদ্ধ হয়েছে। শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা সাংকেতিক ভাষায় পবিত্র কুরআন মুখস্ত করতে এবং তেলাওয়াত করা শিখতে পারবেন। সউদি আরবের প্রতিবন্ধী পরিষেবা অধিদপ্তর জানিয়েছে, প্রতিবন্ধী ব্যক্তিদের সেবায় বরাদ্দ করা হয়েছে একটি বিশেষ কক্ষ। ১০০ জন ধারণ ক্ষমতার কক্ষটিতে প্রশিক্ষিত কর্মীরা সাংকেতিক ভাষায় শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের শুক্রবারের খুতবা এবং বত্তৃ«তা ব্যাখ্যা করবেন। মসজিদে নববীর সাংকেতিক ভাষা অনুবাদক ডক্টর খালিদ বিন সুলাইমান আল-থুকাইর বলেন, মসজিদে নববীর ছাদে একটি বিশেষ কক্ষের মাধ্যমে সমগ্র বিশ্ব থেকে আগত বধির মানুষের জন্য খুতবার ব্যবস্থা করা হয়েছে। সাংকেতিক খুতবাটি সারা বিশ্বের বধির মুসলমানদের জন্য সম্প্রচারও করা হবে। আল-থুকাইর আরও বলেন, ‘বিশ্বজুড়ে প্রায় ২ কোটি বধির মুসলমান সাংকেতিক খুতবা থেকে উপকৃত হবে। আগে শ্রবণ প্রতিবন্ধীরা শুধুমাত্র জুমার নামায থেকে উপকৃত হত।’ আল-থুকাইর দাবি করেন, অনুবাদকরা ৭০ থেকে ৯০ শতাংশ বিষয়বস্তু বধিরদের কাছে পৌঁছে দিতে সফল হন। সাংকেতিক ভাষা বিশেষজ্ঞ মারাম আল-জুয়েদ বলেন, ‘সাংকেতিক ভাষা কেবল হাত দিয়ে এলোমেলো নড়াচড়া নয়, বরং একটি ভাষাগত ব্যবস্থা যা প্রতীকগুলির সমন্বয়ে গঠিত শব্দ, ধারণা বা ভাষার ধারণাগুলির প্রতিনিধিত্ব করে।’শেখা যাবে কুরআন তেলাওয়াত.........
ইমামা খাতুন
প্রকাশিত:
২২ এপ্রিল ২০২২, ১২:২৯
আরও খবর
জীবনকে বদলে দিতে পারে সুরা লোকমান!
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
গ্যাস, তেল নিয়ে দ্রুত মিলবে ভালো খবর, আশার কথা শোনালেন মোদী
মমতা কংগ্রেসে গেলে রাহুলকে প্রধানমন্ত্রীর মুখ মানতে হবে, শর্ত প্রদেশ কংগ্রেসের
রাজ্যসভা ভোটে মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল নিয়ে আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি কংগ্রেসের
রাজ্যসভা ভোটে মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল নিয়ে আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি কংগ্রেসের
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
‘বিশ্বকাপ জ্বর’, মেক্সিকোয় বন্ধ স্কুল, সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ
‘বিশ্বকাপ জ্বর’, মেক্সিকোয় বন্ধ স্কুল, সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ
গুজরাটে রাজ্যসভায় এই প্রথমবার শূন্য কংগ্রেস, সব আসনই দখলের পথে বিজেপি
গুজরাটে রাজ্যসভায় এই প্রথমবার শূন্য কংগ্রেস, সব আসনই দখলের পথে বিজেপি
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের