পুবের কলম প্রতিবেদক: আগামী ২৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে রাবেতা মাদারিস-ই-ইসলামিয়া আরাবিয়া বোর্ডের পশ্চিমবঙ্গ শাখার বার্ষিক পরীক্ষা। শেষ হবে ২ মার্চ।
আরও পড়ুন:
পশ্চিমবঙ্গ জমিয়তে উলামা ভবনে রাবেতা বোর্ডের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি বলেন, এ রাজ্যে ১৯৯৯ সাল থেকে এই কাজ চলছে। বোর্ডের সূচনার সময় ৭৭টি মাদ্রাসাযুক্ত ছিল।
এখন ২৩টি জেলায় ১১৪৮টি মাদ্রাসা যুক্ত আছে এই বোর্ডে। বোর্ডের মূল কাজ বার্ষিক পরীক্ষা নেওয়া, সিলেবাস নির্ধারণ এবং দারুল উলুম দেওবন্দ এর নির্দেশিকা অনুসরণ করা।আরও পড়ুন:
২০০৩ সাল থেকে অষ্টম-নবম ক্লাস সমতুল্য সহ বিভিন্ন বিভাগের ছাত্রদের পরীক্ষা নিয়ে আসছে এই বোর্ড। পরীক্ষা হবে ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ১ ও ২ মার্চ।
পরীক্ষা হবে দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ে ৭.১৫ মিনিট থেকে ১০.১৫ মিনিট। আর দ্বিতীয় পর্যায়ে ১. ১৫ মিনিট থেকে ৪. ৩০ মিনিট পর্যন্ত। এ বছর ৭৯৯টি মাদ্রাসা এই পরীক্ষায় অংশ নেবে।এবার মালদা, বর্ধমানের করজগ্রাম এবং কলকাতা জোনের ৫২টি সেন্টারে পরীক্ষা হবে। তিনটি জোনে আরবি এবং হিফজ বিভাগ মিলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৫ হাজার।
আরও পড়ুন:
বোর্ডের সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরি আরও বলেন, পরীক্ষার উত্তরপত্র অন্য জেলার শিক্ষকরা দেখেন দারুল উলুম দেওবন্দ এর সঙ্গে এ রাজ্যের ৪১৫টি মাদ্রাসার অনুমোদন রয়েছে। বাকী ১ হাজার ১৪৮ টি মাদ্রাসা ধীরে ধীরে অনুমোদন পাবে। মাদ্রাসা সিলেবাস নিয়েও এদিন আলোচনা হয়েছে বলে জানান রাবেতার সভাপতি।
আরও পড়ুন:
পশ্চিমবঙ্গ জমিয়তে উলামা ভবনে আলোচনায় রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া সমন্বয় সমিতির পশ্চিমবঙ্গ শাখার মুখ্য তথা সাধারণ সচিব-সম্পাদক মুফতি ফকরুদ্দিন আহমেদ কাশেমি, পরীক্ষা কমিটির সম্পাদক মুফতি আশাদুল্লাহ, পরিচালনা কমিটির অন্যতম সদস্য মাওলানা সাঈদউদ্দিন প্রমুখ।
আরও পড়ুন: