পুবের কলম,ওয়েবডেস্ক: ‘ভারত’ বনাম ‘ইন্ডিয়া’ বিতর্কের আবহে ইউরোপ ভ্রমণে কংগ্রেস নেতা রাহুল গান্ধি। একাধিক কর্মসূচিতে বেশ কয়েকটি দেশ ঘুরে ১১ সেপ্টেম্বর দেশে ফিরবেন দলের প্রাক্তন সভাপতি। সপ্তাহব্যাপী সফরে এদিন ব্রাসেলসে পৌঁছেছেন তিনি। শুক্রবার প্যারিসের এক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সামনে ভাষণ দেবেন সদ্য সাংসদ পদ ফিরে পাওয়া রাহুল গান্ধি।
আরও পড়ুন:
সূত্রের খবর, এই সফরে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আইনজীবী, ছাত্র এবং ভারতীয় প্রবাসীদের সঙ্গে বৈঠক করবেন কং নেতা।
আরও পড়ুন:
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, প্রথমে বেলজিয়াম, পরে ফ্রান্স এবং সব শেষে নরওয়েতে আয়োজিত চারটি অনুষ্ঠানে অনাবাসী ভারতীয়দের সম্বোধন করবেন রাহুল।
আরও পড়ুন:
https://twitter.com/INCOverseas/status/1699647155047112866?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1699647155047112866%7Ctwgr%5E6ebf6d7081f04daee93601666668274bb27c4656%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.newsx.com%2Frahul-gandhi-arrives-in-brussels-for-europe-tour%2F
আরও পড়ুন:
৯-১০ সেপ্টেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হতে চলেছে তারকাখচিত জি-২০ সম্মেলন। তাৎপর্যপূর্ণভাবে দিল্লিতে যে সময়ে জি-২০ সম্মেলন ঘিরে ব্যস্ততা তুঙ্গে থাকবে কেন্দ্রীয় সরকারের, তখনই ইউরোপের তিনটি দেশে সফর করবেন রাহুল। বক্তব্য রাখবেন বিভিন্ন অনুষ্ঠানে। তাঁর বক্তব্যের মূলস্বর যে বাঁধা থাকবে মোদি সরকারের বিরোধিতায়, তা অবশ্যম্ভাবী বলে মনে করছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের একাংশ৷
আরও পড়ুন:
https://twitter.com/RahulGandhi/status/1699623506277708132?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1699623506277708132%7Ctwgr%5E6ebf6d7081f04daee93601666668274bb27c4656%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.newsx.com%2Frahul-gandhi-arrives-in-brussels-for-europe-tour%2F
আরও পড়ুন: