পুবের কলম,ওয়েবডেস্ক: কতই রঙ্গ দেখি দুনিয়ায়! অভিনেত্রী রাখী সাওয়ান্তের কাণ্ড-কারখানা এই আপ্তবাক্যকে সত্যি প্রমাণ করে বারবার। তিনি বরারই খবরের শিরোনামে থাকেন বা থাকতে ভালোবাসেন! বিতর্ক তাঁর পিছু ধাওয়া করে না, তিনি বিতর্কের। লাখ টাকার প্রশ্ন। তবে আবার তিনি শিরোনামে, শুক্রবার সৌদি রওনা হয়েছেন উমরাহ পালন করতে। বিমানে বোরখা পরিহিতা ছবি পোস্ট করলেন রাখী সাওয়ান্ত, থুড়ি ফাতিমা। তাঁকে বলতে শোনা গেল, আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও মক্কায় গিয়ে সবার জন্য দোয়া করব। তবে উমরাহে যাওয়ার আগেও একগুচ্ছ অভিযোগ করলেন প্রাক্তন স্বামী আদিল খানের বিরুদ্ধে।
আরও পড়ুন:
আদিলকে বিয়ে করার পর রাখী ইসলাম কবুল করে নাম বদলে ফাতিমা রাখেন। বিরল ভায়ানি নামে এক ফটোগ্রাফার রাখীর এই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ভিডিয়োয় দেখা যাচ্ছে হিজাব পরিহিতা রাখীকে। চোখে সানগ্লাস পরে বিমানে বসে আছেন। ভিডিয়োতে তিনি বলছেন, ‘আসসলামু আলাইকুম, আমি প্রথমবার উমরাহ পালন করতে যাচ্ছি। আমি খুব খুশি। আমার ডাক এসেছে। আমি খুব ভাগ্যবতী।’
আরও পড়ুন:
এদিকে জেল থেকে ছাড়া পেয়ে রাখীর বিরুদ্ধে আদিল একাধিক অভিযোগ আনার পর রাখীকে ট্রোল করছেন নেটিজেনরা।
বেশিরভাগ ইউজার্সই মনে করছেন, এরকম অনেক নাটক করেছেন, এটা আর একটা নতুন নাটক। একজন লিখেছেন, হাজার গুনাহ করে হজে চললেন। একজন লিখছেন, ওখান থেকে কিছু শিখে আসবেন। আবার কেউ লিখছেন, দিদি দয়া করে আর ফিরে আসবেন না। অপর এক নেটিজেন লিখেছেন, ভারত চাঁদে পৌঁছে গেল, কিন্তু রাখীর নাটক আর শেষ হয় না।আরও পড়ুন:
আদিল খান দুরানিকে বিয়ে করার জন্য ইসলাম গ্রহণ করেছিলেন রাখী। গত কয়েক মাস ধরে আদিল-রাখী সম্পর্ক তেমন চর্চায় ছিল না। দাম্পত্য জীবন কয়েক মাস যেতে না যেতেই স্বামী আদিল খানের বিরুদ্ধে গার্হ্যস্থ হিংসা, পরকীয়া, শারীরিক নির্যাতন, টাকা ও গয়না চুরি এবং পণ নেওয়ার মতো মারাত্মক অভিযোগ করেন রাখী। সেই অভিযোগের ভিত্তিতে গত ৭ ফেব্রুয়ারি গ্রেফতার হন আদিল।
কিছুদিন আগে আদিল জেল থেকে ছাড়া পাওয়ার পর সাংবাদিকদের সামনে রাখীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। রাখীর বিরুদ্ধে বেশকিছু অভিযোগ তোলেন। তারপর থেকেই রাখী ও আদিল সম্মুখ-সমরে।আরও পড়ুন:
রাখী বলেছেন, আদিলকে বিয়ে করার জন্য ইসলাম গ্রহণ করেছি। উমরাহ করতে যাওয়ার ইচ্ছা আগেই জানিয়ে ছিলেন। তিনি বলেছিলেন, অতীত ভুলে জীবনে এগিয়ে যেতে চান। আমিপাঁচ ওয়াক্ত নামায পড়ি। আমি তো ইসলাম কবুল করেছি। এখনও উপরওয়ালাই আমার সব। খোদার উপর বিশ্বাস রয়েছে।