পুবের কলম প্রতিবেদক: ১ লা জানুয়ারি থেকেই রেশন ডিলার সংগঠনের ডাকা দেশব্যাপী ধমর্ঘটের ফলে রাজ্যেও রেশন পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন রাজ্যবাসী। যদিও মঙ্গলবার দুপুর অবধি রাজ্যের বেশ কিছু জেলায় রেশন পরিষেবা মেলার খবরও মিলেছে।
আরও পড়ুন:
কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন-এর পক্ষ থেকে ১ জানুয়ারি লাগাতার ধর্মঘট শুরু হয়েছে। যদিও সর্বভারতীয় সংগঠনের ডাকা এই ধর্মঘট সমর্থন করেনি ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশন।
তবে সোমবার রাজ্যজুড়ে এমনিতেই রেশন দোকানের সাপ্তাহিক ছুটি ।আরও পড়ুন:
ফলে ওইদিন কোনও কিছু বোঝা যায়নি। কলকাতা থেকে ব্যারাকপুর, দুর্গাপুর, আসানসোল, হাওড়া, হুগলি শহরাঞ্চল ‘বিধিবদ্ধ রেশন এলাকা’-র মধ্যে পড়ে। রাজ্যে সংশোধিত ও বিধিবদ্ধ রেশন এলাকা মিলিয়ে মোট ডিলারের সংখ্যা ২০,২৭১।
অল ইন্ডিয়া ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর দাবি, পশ্চিমবঙ্গে তাঁদের সদস্য সংখ্যা ১৭,২৬১।আরও পড়ুন:
ওই ডিলারদের সবাই ধর্মঘটে অংশ নেবেন বলেও তিনি জানান। অন্যদিকে, এম আর ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে দাবি, তাঁদের সংগঠনের সঙ্গে যুক্ত আছেন বিধিবদ্ধ রেশন এলাকার ১৮,৭৩৫ জন ডিলার। ওই সংগঠনের সদস্যরা মঙ্গলবার যথারীতি দোকান খুলে রেখে রেশন বণ্টন করেছেন। ধর্মঘটের দিনেও দুয়ারে রেশন কর্মসূচিও চলবে।