পুবের কলম ওয়েব ডেস্ক: সংসদের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করায় সোমবারও অচল হয়ে যায় সংসদের দুই কক্ষ। এই অচলাবস্থার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।
আরও পড়ুন:
এক্স হ্যান্ডেলে সোমবার জয়রাম রমেশ লেখেন, ১৩ ডিসেম্বরের লোকসভার নিরাপত্তা ত্রুটি নিয়ে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সামনে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী। একই প্রসঙ্গে একটি টিভি চ্যানেলে সাক্ষাতকার দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সংসদে অধিবেশন চলছে। সাংসদদের নিরাপত্তা প্রসঙ্গে ইন্ডিয়া জোটের দলগুলি স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করছে সংসদের দুই কক্ষে। খুবই সোজাসাপ্টা এবং বৈধ দাবি এটা। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে মুখ খুলতে নারাজ। অথচ এটা তাঁরই দায়িত্ব। আর ঠিক সেই জন্যেই বারবার মুলতুবি হচ্ছে সংসদের দুই কক্ষ।আরও পড়ুন:
উল্লেখ্য, সোমবারও নতুন করে রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে মোট ৭৮ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, যা সংসদের ইতিহাসে নজিরবিহীন। সংবাদমাধ্যমের সামনে কথা বলতে পারলে কেন এত জন সাংসদের নিরাপত্তা হুমকি প্রসঙ্গে সংসদে কথা বলতে পারবেন না অমিত শাহ, এই প্রশ্নে সরব সংসদের বিরোধীরা। তাদের প্রশ্নের জবাব না দিয়ে একের পর এক সাংসদকে সাসপেন্ড করে বিরোধীহীন সংসদ চাইছে বিজেপি বলে অভিযোগ করছে অনেকেই।
আরও পড়ুন: