পুবের কলম ওয়েব ডেস্ক: আবার মৃত্যু আইআইটিতে। মঙ্গলবার আইআইটি কানপুরে পল্লবী চিলকা নামে এক গবেষকের দেহ উদ্ধার হয়েছে। ডিপার্টমেন্ট অফ বায়োলজিক্যাল সায়েন্সেস এন্ড বায়োইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণা করছিলেন তিনি। দু'তিন দিন আগেই ক্যাম্পাসের হস্টেলে থাকার জায়গা পেয়েছিলেন তিনি।
আরও পড়ুন:
সাফাইকর্মী দরজায় ধাক্কা দিয়ে সাড়া না পেয়ে খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় ওড়িশার বাসিন্দা পল্লবীর দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটা আত্মহত্যার ঘটনা। আইআইটি ক্যাম্পাসে এভাবে মৃত্যুর ঘটনা নতুন করে আইআইটি খড়গপুরের মেধাবী ছাত্র ফায়জান আহমেদের স্মৃতি উসকে দিচ্ছে। আত্মহত্যা করেছে ফায়জান এমনটা বলে চালানোর চেষ্টা করেছিল খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ। সেই মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে।
আরও পড়ুন: