পুবের কলম,ওয়েবডেস্ক: আরজি করের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার ‘প্রেমিক’। ধৃতের নাম উজ্জ্বল সোরেন। তিনিও এমবিবিএস-এর ফাইনাল ইয়ারের ছাত্র। শনিবার রাতে মালদা থেকে অভিযুক্ত পড়ুয়া উজ্জ্বল সোরেনকে গ্রেফতার করে পুলিশ। আর জি কর মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন অনিন্দিতা সোরেন।  অন্যদিকে মালদহ মেডিক্যাল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র। অনিন্দিতা বালুরঘাটের বাসিন্দা।
আর জি করে পাঠরত ছিলেন। সোশাল মিডিয়ার মাধ্যমে উভয়ের পরিচয় হয়। ধীরে ধীরে সেই বন্ধুত্ব প্রণয়ের রুপ নেই। অন্যদিকে -অনিন্দিতা সোরেন  বালুরঘাটের নাসিন্দ। দু’জনই ডাক্তারি পড়ুয়া হওয়ায় বন্ধুত্ব হতে বিশেষ সময় লাগেনি। এরপর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা।  তবে বেশ কয়েকদিন ধরে উভয়ের মধ্যে সমস্যা চলছিল।
কিছুদিন আগে বালুরঘাটের বাড়িতে যান অনিন্দিতা। পরিবার সূত্রে খবর, সোমবার কলকাতায় ফেরার কথা বলে বাড়ি থেকে বের হন তরুণী। এরপর উজ্জ্বলের ফোন পান অনিন্দিতার বাবা-মা। মৃতার মায়ের দাবি, তাঁদের জানানো হয় অনিন্দিতা মালদহ মেডিক্যালে ভর্তি। স্বাভাবিকভাবেই হতবাক হয়ে যান তিনি। কলকাতা যাওয়ার নাম করে মেয়ে মালদহ গেল কিভাবে এই ঘটনায় অবাক তারা। এদিকে মালদহ মেডিক্যালে শুক্রবার রাতে অনিন্দিতার অবস্থার অবনতি হলে তাঁকে আর জি করে রেফার করা হয়।
কিন্তু শেষ রক্ষা হল না। মাঝ রাস্তায় পরিস্থিতি বেগতিক বুঝে মালদহ মেডিক্যালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তরুণীকে। শনিবার সকালে সেখানে মৃত্যু হয় ছাত্রীর। অন্যদিকে পুলিশের অভিযোগে মৃতার পরিবার জানিয়েছেন, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন তরুণী। সেই কারণেই প্রেমিককে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। তাতেই অশান্তি বাধে যুগলের মধ্যে। আর সেই অশান্তির বলিই হলেন ছাত্রী। অভিযোগ, প্রেমিক উজ্জ্বলই বিষ খাইয়ে খুন করেছে অনিন্দিতাকে।