অধিকৃত ক্রিমিয়া অঞ্চলে রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর দিয়েছে রয়টার্স।
মন্ত্রণালয়ের বরাত দিয়ে তাস জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ নিয়মিত উড়ানের সময় একটি এএন-২৬ বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে অনুসন্ধানকারী দল দুর্ঘটনাস্থল শনাক্ত করে। সেখানে গিয়ে দেখা যায়, বিমানে থাকা ৬ জন ক্রু সদস্য ও ২৩ জন যাত্রী—সবাই নিহত হয়েছেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, বিমানে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি—অর্থাৎ ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা বা পাখির সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা আপাতত উড়িয়ে দেওয়া হচ্ছে।

জানা গেছে, ক্রিমিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়, যা উদ্ধারকাজকে আরও কঠিন করে তোলে।
উল্লেখ্য, ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে এই অঞ্চল দখল করে নেয়, যা আন্তর্জাতিক মহলে এখনো