আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: যিনি সাধারণত কালো 'সাদরি' এর সঙ্গে কুর্তা-পায়জামা, এই পোশাকেই সাধারণত সকলে সমাজবাদী পার্টি সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব কে সকলে দেখতে অভ্যস্ত।
আরও পড়ুন:
তবে বুধবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবংদলের অন্যান্য বিধায়করা বাজেট অধিবেশনে যোগ দিতে যান 'শেরওয়ানি' পরে । অখিলেশের এই বেশ বদলে চমকে যান সকলেই।
আরও পড়ুন:
সাংবাদিকরা অখিলেশকে প্রশ্ন করেন কেন তিনি শেরওয়ানি পরে বিধানসভার অধিবেশনে যোগ দিতে এসেছেন।
কুর্তা পায়জামা না পরার কারণও জানতে চান সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।আরও পড়ুন:
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অখিলেশ মজা করে উত্তরদেন আরে শাসকদলের বিধায়করা তো সবসময় বলে থাকেন বিরোধীদের কিছুই নেই । আজ আমরা এটা প্রমাণ করতে পারলাম বিরোধীদের কাছে অন্তত ভালো পোশাকটুকু আছে।
আরও পড়ুন:
'শেরওয়ানি' পরার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে দলের বিধায়করাও প্রতিক্রিয়া জানাননি, তাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে তাদের (দলের পক্ষ থেকে) এটি পরতে বলা হয়েছিল।
দলীয় বিধায়কদের দের নিয়ে শেরওয়ানি পরার গ্রুপ ছবি ট্যুইটও করেন অখিলেশ। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মূলত বিধায়ক পদ হারানো আজম খানের পাশে থাকতেই শেরওয়ানি পরার সিদ্ধান্ত নেন অখিলেশ এবং তাঁর দলের বিধায়করা। ঘৃণাভাষণের অভিযোগে উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা সমাজবাদী পার্টির বিধায়ক আজম খানের ৩ বছর জেলের সাজা হয়। জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী দু’বছর বা তার বেশি মেয়াদের জেলের সাজা হলে সাংসদ-বিধায়কদের পদ খারিজ হয়। ( ২০২)আরও পড়ুন: