পুবের কলম ওয়েবডেস্ক:পুত্রহারা হলেন মাইক্রোসফটের  সিইও সত্য নাদেলা। মঙ্গলবার সত্য নাদেলা এবং তাঁর স্ত্রী অনু নাদেলার একমাত্র সন্তান জেইন প্রয়াত হন। ২৬ বছর বয়সী জেইন ছিলেন সেরিব্রাল পলসিতে আক্রান্ত।মঙ্গলবার সকালে সত্য নাদেলা মেল করে তাঁর মাইক্রোসফটের সহকর্মীদের এই দুঃখজনক সংবাদ দেন।

গতবছরের প্রায় পুরো সময় ধরে জেইন ছিলেন হাসপাতালে চিকিৎসাধীন। যে হাসপাতালে এই তরুণ চিকিৎসাধীন ছিলেন সেই হাসপা

একমাত্র সন্তানকে হারালেন মাইক্রোসফটের সিইও সত্য  নাদেলা

তালের সিইও জেফ স্পেরিং একটি শোকবার্তায় লিখেছেন জেইন সঙ্গীত ভালোবাসতেন, মুখে সবসবময় হাসি লেগে থাকতো। জেইনের কথা তাদের মনে থাকবে।মাইক্রোসফটের তরফে বলা হয়ছে এইসময় মাইক্রোসফটের কোন কর্মী নাদেলা পরিবারকে বিরক্ত করবেননা।

নীরবেই বরং তাঁদের পরিবারের পাশে থাকবেন সকলে। তাঁরা আশাবাদী সত্য নাদেলা দ্রুত পুত্রশোক সামলে ফের কাজে যোগদেবেন।

একমাত্র সন্তানকে হারালেন মাইক্রোসফটের সিইও সত্য  নাদেলা

জন্ম থেকে সেরিব্রাল পলসিতে আক্রান্ত ছিলেন জেইন।ছেলের সঙ্গে সময় কাটাতে গিয়েই তিনি সেরিব্রাল পলসি আক্রান্তদের নিয়ে কিছু করার ভাবনাচিন্তা শুরু করেন। সেই ভাবনা থেকেই সিয়াটেল চিলড্রেনস সেন্টার ফর ইন্টিগ্রেটিভ ব্রেন রিসার্চের সহযোগী হিসাবে  পেডিয়াট্রিক নিউরোসায়েন্সে জেইন নাদেলার নামে একটি সেরিব্রাল পলসিতে আক্রান্তদের জন্য চেয়ার চালু করেন।