পুবের কলম ওয়েব ডেস্কঃ বাংলাদেশসহ পাঁচটি দেশের নাগরিকদের জন্য খুব শীঘ্রই ‘একক হজযাত্রী’ সেবা চালু করতে যাচ্ছে সৌদি আরব। বাংলাদেশ ছাড়া এই সুবিধা দেওয়া হবে তিউনিসিয়া, যুক্তরাজ্য, মালয়েশিয়া ও কুয়েত এর নাগরিকদের।
আরও পড়ুন:
এই প্রকল্পের আওতায় হজ ও ওমরাহ পালন এবং রওজা (সা.) শরিফ জিয়ারতে বিশেষ সুবিধা পাওয়া যাবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। এবছর সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশের ‘হজ চুক্তি’ হবে ৯ জানুয়ারি।
এবছর বাংলাদেশ থেকে এক লক্ষ ২৭ হাজারের বেশি মুসল্লি হজ পালনের জন্য সৌদি আরব যেতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়।আরও পড়ুন:
‘একক হজযাত্রী’ সেবার আওতায় বাড়িতে বসেই অনলাইনে বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গার প্রিন্ট দিয়ে নাম নথিভুক্ত করা যাবে। ইলেকট্রনিক পদ্ধতিতে মিলবে তাৎক্ষণিক ভিসাও। এজন্য স্মার্টফোন বা কম্পিউটারে ‘নুসুক’ অ্যাপ ব্যবহার করতে হবে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাপ ‘সৌদি ভিসা বায়ো’ ব্যবহার করেও এই পরিষেবা পাওয়া যাবে।
আরও পড়ুন:
এছাড়া ‘একক হজযাত্রী’ সেবার আওতায় হজ ও ওমরাহযাত্রীদের তুলনামূলক উন্নত মানের বিমা’র সুবিধা দেওয়ার কথাও ভাবছে সৌদি আরবের সরকার। এই বিমার আওতায় জরুরি স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে। যেমন- করোনাভাইরাসে আক্রান্ত হলে, কোনো দুর্ঘটনার শিকার হলে, ফ্লাইট দেরি বা বাতিল হলে, এমনকি মৃত্যু হলেও কোনো ব্যক্তি বা তার প্রতিনিধি এই প্রকল্পের আওতায় বিভিন্ন সুবিধা পাবেন। ‘নুসুক’ অ্যাপে ১২১ ধরণের পরিষেবা পাওয়া যাবে।
আরও পড়ুন:
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এবার ৭০ লক্ষ মুসল্লি হজের অনুমতি পেতে পারেন। মাহরাম ছাড়াই নারীর হজ পালনের সুবিধা থাকছে এবছর।