পুবের কলম, ওয়েবডেস্ক: শুক্রবার সকালে বেহালায় একটি মাটি বোঝাই পিষে দিয়ে চলে যায় ৭ বছরের এক দ্বিতীয় শ্রেণির স্কুল ছাত্রকে। নাম সৌরনীল সরকার। বরিষা স্কুলের ছাত্র ছিল সে। পরীক্ষা ছিল তার। ভোর ৬ টা নাগাদ বাবার সঙ্গে রাস্তা পার হতে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আহত বাবা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। পথ নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় মানুষ। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবতীর। হেস্টিংস থেকে দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাওয়ার সময় পিছন থেকে স্কুটিতে ধাক্কা লরির। লরি ফেলে দিয়ে পালায় চালক। আহত তরুণীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে জানান চিকিৎসকেরা।আরও পড়ুন:
শনিবারই আবার হরিদেবপুরের কবরডাঙ্গা জিয়াদার গোটের কাছে ভোর সাড়ে চারটে নাগাদ মাছ ভর্তি একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা দোকানে ঢুকে যায়। দুটি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, চালকের চোখ ঘুম লেগে গিয়েছিল বলেই এই দুর্ঘটনা বলে খবর। গাড়ির চালক এবং খালাসি দুজনকেই আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতরা টালিগঞ্জ এমআর বাঙুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: