পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক অন্দরে শুরু হয়েছে নতুন জল্পনা। বর্তমান মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল এখন একইসঙ্গে মুখ্যসচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব সামলাচ্ছেন। আগামী জুলাই মাসে তাঁর অবসর নির্ধারিত থাকায়, তার আগেই নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও নিয়োগের প্রক্রিয়া দ্রুত শেষ করতে চাইছে নবান্ন ও নির্বাচন কমিশন।
আরও পড়ুন:
এই গুরুত্বপূর্ণ পদের জন্য রাজ্যের তরফে তিন জন অভিজ্ঞ প্রশাসনিক আধিকারিকের নাম পাঠানো হয়েছে।
তাঁরা হলেন নীলম মীনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু। এই তিনজনের মধ্য থেকেই একজনকে বেছে নিতে পারে জাতীয় নির্বাচন কমিশন। যদিও প্রয়োজন মনে করলে কমিশন নতুন নাম পাঠানোর প্রস্তাবও দিতে পারে বলে প্রশাসনিক সূত্রের খবর।আরও পড়ুন:
প্রশাসনিক মহলের মতে, প্রস্তাবিত তিন আধিকারিকেরই দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে কাজ করার।
বর্তমানে নীলম মীনা ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রধান সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন। তন্ময় চক্রবর্তী শ্রম দপ্তরের অধীনে কর্মচারী রাজ্য বিমা প্রকল্পের অধিকর্তা পদে কাজ করছেন। অন্যদিকে মৌমিতা গোদারা বসু স্বাস্থ্য পরিষেবা ও জেলা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর অভিজ্ঞতার জন্য পরিচিত।বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচনী প্রস্তুতিতে মনোজকুমার আগরওয়ালের ভূমিকা প্রশাসনিক মহলে বিশেষভাবে আলোচিত হয়েছিল। পরে তাঁকে রাজ্যের মুখ্যসচিব পদে আনা হয়।