পুবের কলম ওয়েবডেস্কঃজলের পাত্র ছুঁয়ে ফেলার অপরাধে এক তৃতীয় শ্রেণির দলিত ছাত্রকে বেধড়ক মারধোর করার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। মারধরের জেরে গুরুতর আহত ওই ছাত্রটিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন তৃতীয় শ্রেণির ওই দলিত ছাত্রটি আহমেদাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যায়।রাজস্থানের জালোর জেলার একটি স্কুলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
গত ২০ জুলাই, ওই পড়ুয়া একটি জলের পাত্র স্পর্শ করেছিল যা তার শিক্ষক চাইল সিংকে ক্রুদ্ধ করে। শিশুটির বাবা দেবরাম বলেন ছোট্ট শিশুটিকে বেধড়ক মারধর করা হয়। “আমার ছেলেকে জাতপাতের নামে স্কুলে মারধর করা হয়েছিল। মারধরের পর তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে, তাই আমরা তাকে জালোর জেলা হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তাকে রেফার করা হয় উদয়পুরে। সেখানে তার স্বাস্থ্যের উন্নতি না হওয়ায় আমরা তাকে কয়েকদিন পর আহমেদাবাদে নিয়ে যাই। শনিবার বিকেলে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়,”আরও পড়ুন:
মারধরের সময় শিশুটির কানের রগ ফেটে গিয়েছিল বলে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে।ঘটনাটি ঘটেছে জালোর জেলার সুরানা গ্রামে।শিশুটির মৃত্যুর পরপরই পুলিশ অভিযুক্ত শিক্ষক চাইল সিংকে গ্রেফতার করেছে। দেশ যেখানে স্বাধীনতার ৭৫ বছর পালন করছে সেইখানে জাতপাতের নামে এক ছোট্ট পড়ুয়াকে মারধরের জেরে মৃত্যুর ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।