পুবের কলম ওয়েবডেস্ক, ডেঙ্গু সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা সরকার। দেশটির বিভিন্ন হাসপাতালে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী ভর্তি হওয়ায় স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপও বাড়ছে।
আরও পড়ুন:
প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের কার্যালয় জানিয়েছে, ডেঙ্গুবাহী এডিস মশার প্রজননস্থল খুঁজে বের করে ধ্বংস করার জন্য সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের নিয়ে বিশেষ অভিযান চালানো হবে। পাশাপাশি যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান মশার বংশবিস্তারের পরিবেশ তৈরি করবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সরকারের মতে, সাম্প্রতিক বৃষ্টি, বন্যার পর জমে থাকা পানি এবং বিভিন্ন স্থানে অপরিকল্পিত বর্জ্য ফেলার কারণে মশার বিস্তার বেড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় বুধবার থেকে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
আরও পড়ুন:
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে প্রায় ৫০ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের। জুন মাসে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে শুরু করেছে।
আরও পড়ুন:
ডেঙ্গু নিয়ন্ত্রণ ইউনিটের প্রধান কপিলা কানানগারা জানিয়েছেন, রোগীর সংখ্যা আরও বৃদ্ধি পেলে হাসপাতালগুলোর জন্য পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যেতে পারে।