নবী মুহাম্মদ প্রেম, শান্তি ও সাম্যের বাণী প্রচার করেছেন
পুবের কলম ওয়েবডেস্ক: রবিবার নবী হযরত মুহাম্মদ (সা.)-কে সর্বজনীন চিন্তাবিদ হিসেবে আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বলেন, তিনি প্রেম, শান্তি ও সাম্যের বার্তা দিয়েছেন। শহরে আয়োজিত নবীর ১৫০০তম জন্মবার্ষিকী উদ্যাপনে তিনি আশ্বস্ত করে জানান, ডিএমকে সবসময় মুসলিম সমাজের পাশে থাকবে।আরও পড়ুন:
স্টালিন বলেন, নবী মুহাম্মদ (সা.) অত্যাচারী প্রথা প্রত্যাখ্যান করেছিলেন, গরিবের প্রতি সহানুভূতি দেখাতে বলেছিলেন এবং ধনীদের সম্পদ অসহায়দের মাঝে ভাগ করে দেওয়ার উপদেশ দিয়েছিলেন। “ধর্মকে প্রতিষ্ঠান নয়, বরং প্রেমের পথ হিসেবে দেখা উচিত,” মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:
তিনি স্মরণ করান, তিরুভারুর এক মিলাদুন্নবী অনুষ্ঠানে আন্নাদুরাই ও করুণানিধির প্রথম সাক্ষাৎ হয়েছিল এবং সেই বন্ধুত্বই তামিলনাড়ুর উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিল।
করুণানিধির বক্তব্য উদ্ধৃত করে স্টালিন বলেন, নবীজির শিক্ষা প্রেম, শান্তি, নৈতিকতা ও মানবসেবাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে।আরও পড়ুন:
এসময় এআইএডিএমকের দ্বিচারিতা নিয়ে তিনি সমালোচনা করেন। সিএএ, তিন তালাক ও ওয়াকফ অ্যাক্ট সংশোধনীতে তাদের ভূমিকার নিন্দা জানিয়ে বলেন, “যখনই মুসলিমরা সমস্যায় পড়েছে, ডিএমকেই প্রথম তাদের পাশে দাঁড়িয়েছে। আমরা সবসময় মুসলিম সমাজের অধিকার রক্ষা করব।”
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী স্টালিন বলেন, “এসডিপিআই নেতা নেল্লাই মুবারক নবী মুহাম্মদ (সা.)-কে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছিলেন। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, নবীজিকে ইতিমধ্যেই তামিলনাড়ুর শিক্ষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে।”