আরও পড়ুন:
আইভি আদক,হাওড়া: রক্ষা পেলনা প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসও। তাতেও ছোড়া হল পাথর। পুরো ঘটনায় রীতিমত আতঙ্কে যাত্রীরা।রবিবার ১লা জানুয়ারি থেকে চালু হয়েছে হাওড়া - নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস।
কিন্তু বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছেনা।আরও পড়ুন:
সোমবার নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি যখন হাওড়া স্টেশনের দিকে আসছিল সেই সময় কুমারগঞ্জ স্টেশনের কাছে ওই ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুন:
পাথর লাগে সি-১৩ কোচের দরজায়। কাঁচের দরজায় গর্ত হয়ে যায় এবং কাঁচের দরজাটি কার্যত ভেঙে যায়।
এই ঘটনায় ওই কোচের ভেতরে থাকা যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলে ছুটে আসে এসকর্ট টিমের লোকজন। রাতে হাওড়া স্টেশনে ট্রেনটি পৌঁছালে যাত্রীদের চোখে মুখেও আতঙ্কের ছবি দেখা যায় অন্ধকারে কে বা কারা কি উদ্দেশ্যে পাথর ছুড়লো তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।