পুবের কলম ওয়েবডেস্কঃ কলকাতা পুরভোটের শেষ মুহুর্তের প্রচারে ঝড় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।বাঘাযতীনের যুব সংঘের মাঠে যাদবপুর ও টালিগঞ্জের ১৯ টি ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে প্রচার শুরু করেন তিনি। এইদিনের প্রচারে ইউনেস্কো রাজ্যের দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে নিজের উচ্ছ্বাস গোপন রাখেননি।
আরও পড়ুন:
বাঘাযতীনের যুব সংঘের মাঠে যাদবপুর ও টালিগঞ্জের ১৯ টি ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে সভাছবি খালিদুর রহিম
এইদিন তৃণমূল নেত্রী সাফ জানান বাংলায় জল কর নেওয়া হবেনা,কেন্দ্র জলকর বসাতে চাপ দিয়েছিল।
এইদিন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী আরও বলেন যাদবপুর-গড়িয়া-বাইপাস-নিউটাউন উড়ালপথে জুড়বে।আরও পড়ুন:
জনসভায় জনতার ভিড়ছবি খালিদুর রহিম
মমতা বলেন এখন “ দিল্লি মুম্বই নীল-সাদা করছে সৌন্দর্যায়নের স্বার্থে কলকাতায় নীল-সাদা রং করিয়েছিলাম। তখন অনেকে ব্যঙ্গ করেছিল”
আরও পড়ুন:
এইদিন মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান কোন উদ্বাস্তুকে উচ্ছেদ করা হবেনা। সবাইকে পাট্টা দেওয়া হবে।
বাংলায় কাজ হয়েছে গোটা ভারতে হয়নি।আরও পড়ুন:
এইদিন নলবাহিত জল শহরবাসীকে পৌঁছে দেওয়ার অঙ্গিকারও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন বাংলার উন্নয়নের জন্য কারও সার্টিফিকেটের দরকার নেই। বাংলায় যা উন্নয়ন হয়েছে তা সারা ভারতে হয়নি। কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকার সময় মেট্রোর জন্য ২ লক্ষ কোটির প্রজেক্ট করেন সেই কথাও এইদিন মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: