পুবের কলম ওয়েবডেক্স: অবশেষে এসআইআরের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হল। সোমবার রাত ১২টার কিছু সময় আগে ওই তালিকা প্রকাশ হয়। জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই তালিকা। তবে ঠিক কতজনের নাম রয়েছে, বা বাদ পড়েছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট করে জানায়নি নির্বাচন কমিশন।

এদিন রাতে কমিশন কেবল তালিকা প্রকাশের বিষয়টিই জানিয়েছে। বুথ অনুসারে প্রাথমিকভাবে দুটি ভাগে তালিকা প্রকাশিত হয়েছে। নাম বাদ পড়া ব্যক্তিদের জন্য আলাদা তালিকা প্রকাশিত হয়েছে। বুথভিত্তিক অতিরিক্ত ভোটার তালিকা ডাউনলোড করতে হবে।

এরপরই ভোটাররা তাঁদের নাম আছে কিনা জানতে পারবেন। প্রাথমিকভাবে এই কথাই জানা গিয়েছে।

এ দিনই ২৯ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তার মধ্যে ৪০ শতাংশ নাম বাদ পড়তে পারে বলে কমিশন সূত্রে খবর।