পুবের কলম ওয়েব ডেস্কঃ সুপ্রিম কোর্টের নির্দেশে শুরু হয়েছে ট্রাইব্যুনাল। ২৭ লক্ষ নামের নিষ্পত্তি করছেন বিচারকরা। তবে প্রথম দফার আগে খুব সামান্য নামেরই নিষ্পত্তি করতে পারল ট্রাইব্যুনাল। আর সেই সংখ্যাটা মাত্র ৬৫০ জন। যারমধ্যে প্রথম দফার ভোটার তালিকায় নাম জুড়েছে ১৩৯ জনের।
আর বাদ গিয়েছে ৫১১ জনের নাম। ফলে দ্বিতীয় দফার ভোটের আগে বাকি কত নামের নিষ্পত্তি করতে পারবে ট্রাইব্যুনাল তাই নিয়ে উঠেছে প্রশ্ন।আরও পড়ুন:
সংবিধানের ১৪১ নম্বর অনুচ্ছেদে বর্ণিত বিশেষ খমতা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনালে জাদের নাম যোগ্য বলে বিবেচিত হবে তারা ভোট দিতে পারবেন। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ভোটের দুদিন আগে তালিকা প্রকাশ করা যাবে। সেই মতো বুধবার ভোররাতে তালিকা দুটি তালিকা প্রকাশ করে ট্রাইব্যুনাল।
এর মধ্যে একটি তালিকা বাদ পড়া নামের ও অন্যাটি যুক্ত হওয়া নামের। এই ১৩৯ জন নাম যুক্ত হওয়ার ফলে প্রথম দফায় মোট ভোটারের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ৩১০। অর্থাৎ এই সংখ্যক ভোটার প্রথম দফায় ভোট দিতে পারবেন।আরও পড়ুন:
কীভাবে দেখা যাবে নাম?
আরও পড়ুন:
কমিশন সুত্রের খবর, বুথ ভিত্তিক তালিকা প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্ট ভোটাররা বাদ যাওয়া বা যুক্ত হওয়া যে কোনও একটি তালিকা বেছে নিতে হবে। তারপর বিধানসভা ও বুথ সিলেক্ট করে তালিকা ডাউনলোড করা যাবে। সেখান থেকে নাম দেখতে পারবেন সংশ্লিষ্ট ভোটার। যদিও সব বুথের নিষ্পত্তি হয়নি। এছাড়াও, কমিশনের ওয়েব সাইটে গিয়ে এপিক নম্বর দিয়েও বোঝা যাবে নাম উঠেছে কি না। উল্লেখ্য, আগামীকাল প্রথমা দফার ভোট। আর শেষ দফার ভোট আগামী ২৯ এপ্রিল। শেষ দফার আগেও বেশ কিছু নাম তালিকায় যুক্ত হতে পারে।