চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল শুক্রবার প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৮৪ দিনের মাথায় ফলপ্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
এ বছর মাধ্যমিক পরীক্ষায় সামগ্রিক পাশের হার ৮৬.৮৩ শতাংশ। প্রথম দশে জায়গা করে নিয়েছে মোট ১৩১ জন পরীক্ষার্থী। প্রথম স্থানাধিকারীর প্রাপ্ত নম্বর ৬৯৮, যা শতাংশের হিসেবে ৯৯.৭১।
এ বারের ফলাফলে জেলার নিরিখে পাশের হারে শীর্ষে রয়েছে কালিম্পং। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর এবং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা।
আরও পড়ুন:
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে অভিরূপ ভদ্র। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ-এর সারদা বিদ্যামন্দির-এর ছাত্র অভিরূপের প্রাপ্ত নম্বর ৬৯৮।
শতাংশের হিসেবে যা ৯৯.৭১। ফল প্রকাশের পর স্বাভাবিকভাবেই খুশির আবহ পরিবার ও স্কুলজুড়ে।অভিরূপ স্বপ্ন আইআইটি থেকে পড়ার। নিজেকে সফ্টঅয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে দেখতে চায় সে। তাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে।
দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রিয়তোষ মুখোপাধ্যায়। বীরভূম-এর সরোজিনী দেবী সরস্বতী শিশু বিদ্যামন্দির-এর এই ছাত্র পেয়েছে ৬৯৬ নম্বর।
তৃতীয় স্থানে রয়েছে মোট তিন জন পরীক্ষার্থী। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৯৫। তারা হল—
সৌর জানা — নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, অঙ্কনকুমার জানা — রামকৃষ্ণ শিক্ষামন্দির,মৈনাক মণ্ডল — বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল।
আরও পড়ুন:
অন্যদিকে সংখ্যালঘু মুসলিম ছেলেদের মধ্যে মধ্যে প্রথম স্থান দখল করেছে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত এর এ এস এম সাইয়েদাতুল্লাহ৷ মেধাতালিকায় তার স্থান সপ্তম৷ প্রাপ্ত নম্বর ৬৯১(৯৮.৭১)
আরও পড়ুন:
সংখ্যালঘু মেয়েদের মধ্যে মধ্যে প্রথম স্থান দখল করেছে হুগলির তানিশা ফকির৷ মেধাতালিকায় তাঁর স্থান সপ্তম৷ তার প্রাপ্ত নম্বর ৬৯১ (৯৮.৭১)
আরও পড়ুন:
অষ্টম স্থান দখল করেছে দক্ষিণ দিনাজপুরের জিসান হোসাইন তার প্রাপ্ত নম্বর ৬৯০ (৯৮.৫৭)
নবম স্থানে রয়েছে সংখ্যালঘু দু'জন মুর্শিদাবাদের শাহরিন সুলতানা এবং মোহাম্মদ তৌসিফ আফরোজ তাদের প্রাপ্ত নম্বর ৬৮৯ (৯৮.৪৩)
আরও পড়ুন:
দশম স্থানে সংখ্যালঘু চার জন৷ নদীয়ার তামিম মন্ডল, বীরভূমের শেখ সাদ হোসায়েন, উত্তর দিনাজপুরের তানভির সাকিব ও মালদার মোহাম্মদ সাদ আলম৷ তাদের প্রাপ্ত নম্বর ৬৮৮ (৯৮.২৯)