পুবের কলম, ওয়েবডেস্ক: জরুরি অবতরণ করানো হল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানের। সোমবার তিরুচিরাপল্লী থেকে শারজাহ যাওয়ার পথে ১৬০ জন যাত্রী নিয়ে তিরুবন্তপুরম আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ করানো হয়। যান্ত্রিক ত্রুটির কারণে এই এমারজেন্সি ল্যান্ডিং বলে জানা গেছে। বিমান ওড়ার কিছুক্ষণ পরেই এই সমস্যার সামনে পড়ে উড়ানটি।
আরও পড়ুন:
বিমানবন্দর কর্তৃপক্ষ আন্তর্জাতিক বিমানবন্দরে পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করলেও, এআই এক্সপ্রেস এক বিবৃতিতে বলেছে যে এটি একটি সতর্কতামূলক অবতরণ ছিল। এআই এক্সপ্রেস আরও জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:

এয়ারলাইনটি স্পষ্ট করে দেয় যে এটি জরুরি অবতরণ ছিল না। সোমবার সকাল ১০.৪৫ মিনিট নাগাদ বিমান আইএক্স-৬১৩, ১৫৪ জন যাত্রী ও ৬ জন ক্রু মেম্বারকে নিয়ে যাত্রা শুরু করে। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, দুপুর ১২.০১ অবতরণ করানো হয়।
আরও পড়ুন: