পুবের কলম ওয়েব ডেস্ক: রবিবার তেলেঙ্গানা সরকার বিভিন্ন সেক্টরের ৫০০০ হাজার জন অস্থায়ী কর্মীদের স্থায়ী করণের নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও এই বিষয়ে সংশ্লিষ্ট ফাইলটি অনুমোদন করার পরে এই আদেশ জারি করা হয়েছে। বিশেষ মুখ্য সচিব কে. রামকৃষ্ণ রাও ১৬ টি বিভাগে ৫,৫৪৪ জন চুক্তিবদ্ধ কর্মচারীর পরিষেবা নিয়মিত করার জন্য একটি সরকারী আদেশ জারি করেছিলেন। তারপরেই সংশ্লিষ্ট ফাইলটি অনুমোদন দেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
এই আদেশের জন্য সামাজিক মাধ্যমে টুইট করে রাজ্যের মুখ্য সচিব ও মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী হরিশ রাও।আরও পড়ুন:
চুক্তিবদ্ধ কর্মচারীদের মধ্যে ২ হাজার ৯০৯ জন জুনিয়র লেক চারার, ১৮০ জন ভোকেশনাল জুনিয়র লেক চারার, ৩৯০ জন পলিটেকনিক লেক চারার, ২৭০ ডিগ্রি লেক চারার, স্বাস্থ্য বিভাগে ৮৭৩ জন বহুমুখী স্বাস্থ্য সহকারী, ১৭৯ জন ল্যাব টেকনিশিয়ান এবং ১৫৮ জন ফার্মাসিস্ট রয়েছেন। চুক্তি কর্মচারীদের নিয়মিতকরণের ফাইলটি নতুন সচিবালয়ে তার চেয়ার দখল করার পরে মুখ্যমন্ত্রী স্বাক্ষরিত ছয়টি ফাইলের মধ্যে একটি ছিল।
আরও পড়ুন:
২০২৩-২৪ সালে দলিতবন্ধু স্কিম বাস্তবায়নের বিষয়ে তিনি প্রথম ফাইলে স্বাক্ষর করেছিলেন। তিনি ১১৮টি বিধানসভা কেন্দ্রে (হুজুরাবাদ বাদে যেখানে প্রকল্পটি ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে) প্রতিটিতে ১১০০ জন সুবিধাভোগীকে দলিত বন্ধু সুবিধা বাড়ানো সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেছেন।