পুবের কলম, ওয়েবডেস্ক: বিশ্বে ধনীর তালিকায় নিজের একনম্বর জায়গাটি ধরে রাখলেন টেসলা সিইও ইলন মাস্ক। এলভিএমএইচ-এর প্রধান নির্বাহী, ফরাসি টাইকুন বার্নার্ড আর্নোল্টকে পিছনে ফেলে ফের শীর্ষে পৌঁছলেন মাস্ক। গত ডিসেম্বরে আর্নল্ড প্রথমবার টেসলা কর্তাকে টপকে যান। তবে এপ্রিল মাস থেকেই এলভিএমএইচ সংস্থার শেয়ারে পতন হতে শুরু করে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার প্যারিস ট্রেডিংয়ে আর্নোল্টের সংস্থা এলভিএমএইচের ২.৬ শতাংশ দরপতন হলে তাঁর ব্যক্তিগত সম্পত্তিতেও টান পড়ে। এর ফলে শীর্ষ ধনীর তালিকায় দ্বিতীয় স্থানে নেমে যান তিনি।
শীর্ষে উঠে যান মাস্ক। গত বছর ডিসেম্বরে মাস্কের কাছ থেকেই শীর্ষ ধনীর তকমা ছিনিয়ে নিয়েছিলেন ৭৪ বছর বয়সি আর্নল্ট। ৬ মাসের ব্যবধানে বিশ্বের ধনীর তালিকায় জায়গা বদল হল দুই টাইকুনের। ব্লুমবার্গের রিপোর্ট এমনটাই বলছে।আরও পড়ুন:
ব্লুমবার্গের তরফে প্রতি মাসেই বিশ্বের প্রথম ৫০০ জন ধনীতম ব্যক্তির তালিকা প্রকাশ করে। সেখানেই প্রথম স্থান দখলের জন্য লড়াই চলছে ৫১ বছরের ইলন মাস্ক ও ৭৪ বছরের বার্নার্ড আর্নল্ডের মধ্যে।
গত ডিসেম্বরে আর্নল্ড প্রথমবার টেসলা কর্তাকে টপকে যান। তবে এপ্রিল মাস থেকেই এলভিএমএইচ সংস্থার শেয়ারে পতন হতে শুরু করে। এখনও অবধি ১০ শতাংশ শেয়ারের পতন হয়েছে। শেয়ার বাজারে অনিশ্চয়তার কারণে একদিনেই ১১ বিলিয়ন বা ১১০০ কোটি ডলার খুইয়েছেন লাক্সারি ব্রান্ড লুই ভিটন, ফেন্ডি ও হেনেসির কর্ণধার।আরও পড়ুন:
অন্যদিকে, মাইক্রোব্লগিং সংস্থা টুইটারকে কিনে নেওয়ার পর থেকেই গত বছর থেকে ইলন মাস্কের অপর সংস্থা টেসলার শেয়ারে পতন হওয়া শুরু করে। মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ২০০ বিলিয়ন বা ২ লক্ষ কোটি ডলারে কমে দাঁড়ায়।
তবে চলতি বছরে ফের টেসলার শেয়ার দর প্রায় ৬৬ শতাংশ বৃদ্ধি পাওয়ায়, মাস্কের সম্পত্তিও ৫৫৩০ কোটি ডলার বৃদ্ধি পায়। বর্তমানে ইলন মাস্কের সম্পত্তির পরিমাণ ১৯২.৩ বিলিয়ন বা ১৯ হাজার কোটি ডলারেররও বেশি। দ্বিতীয় স্থানে থাকা আর্নল্ডের সম্পত্তি পরিমাণ ১৮৬.৬ বিলিয়ন ডলার। বার্নার্ড আর্নল্ট LVMH-এর প্রতিষ্ঠা করেছিলেন। এই সংস্থাই লুই ভিটন, ফেন্ডি এবং হেনেসি-সহ তাবড় ব্র্যান্ডের মালিক। এই সংস্থাগুলির এক-একটি ব্যাগের দামই শুরু হয় অন্তত লাখখানেক টাকা থেকে।
আরও পড়ুন:
আরও পড়ুন: