পুবের কলম, ওয়েবডেস্কঃ অ্যাডভেঞ্চারের নেশা কেড়ে নিল ১১ অভিযাত্রীর প্রাণ। এদেন মধ্যে পাঁচজন বাঙালি। লাগখাগা পাসে উদ্ধার হয়েছে এই অভিযাত্রীদের দেহ। এদের মধ্যে একজনকে বরফ চাপা অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, অ্যাডভেঞ্চারের টানে পুজোর সময়ে গত ১০ অক্টোবর বের হয় ১৭ জনের ওই দলটি। তুষারধসের কারণে গত ১৮ অক্টোবর তাঁরা পথ হারিয়ে ফেলেন তারা।
আরও পড়ুন:

এই ঘটনায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে বায়ুসেনা। ২০ অক্টোবর থেকেই চলছে এই তল্লাশি অভিযান।
আরও পড়ুন:
জানা গিয়েছে মৃতদের মধ্যে পাঁচজন এই রাজ্যের। এদের মধ্যে তিনজন হাওড়ার বাগনানের বাসিন্দা, একজন ঠাকুরপুকুরের, অপরজন নদিয়ার রানাঘাটের বাসিন্দা।
আরও পড়ুন:
মৃতদের পরিবার সূত্রে খবর, উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলা প্রশাসনের কন্ট্রোলরুম থেকে তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
এই পরিস্থিতিতে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী বাগেশ্বরের পিন্ডারি এবং কাফনি হিমবাহের কাছে আটকা পড়া ছয় বিদেশি সহ ৬৫ জন ট্রেকারকে উদ্ধার করেছে।
আরও পড়ুন:
বাগেশ্বরের জেলাশাসক বিনীথ কুমার জানিয়েছেন, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এখনও পর্যন্ত ৪২জন পর্যটককে উদ্ধার করেছে, এদের মধ্যে ছয়জন বিদেশি পর্যটক। পিন্ডারি ও কাফনি হিমবাহের কাছ থেকে আরও ২৩ জনকে উদ্ধার করা হয়েছে।
এদিকে অতি ভারী বৃষ্টিতে প্রাকৃতিক দুর্যোগের কবলে উত্তরাখণ্ড। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টি ভূমিধস থেকে ভয়ঙ্কর ক্ষয়-ক্ষতির মুখে উত্তরাখণ্ডের কুমায়ূন।