পুবের কলম, ওয়েবডেস্ক: স্পেনে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার প্রধান লক্ষ্য বাংলায় লগ্নি টানা। আজ স্পেন থেকে শিল্পপতিদের বাংলায় আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন-

  • আপনারা আমাদের আতিথেয়তার সুযোগ দিন
  • স্কিল-এর দিক থেকে প্রথম বাংলা
  • বাংলায় বৈচিত্র্যের মধ্যে ঐক্য আছে, আমরা সব ধর্মকে ভালোবাসি
  • ভারত এখন চাঁদে পৌঁছে গেছে
  • চন্দ্রযানে ৪০ শতাংশ বিজ্ঞানী বাংলার
  • বাংলায় রাজনৈতিক অনেক দল থাকতে পারে, তবে বাংলায় বৈচিত্র্যের মধ্যে ঐক্য আছে
  • মাদ্রিদের সংস্কৃতির সঙ্গে মিল আছে বাংলার
  • ইউনেস্কোর স্বীকৃতি দুর্গাপুজো
  • বাংলায় পর্যটন শিল্পের উজ্জ্বল ভবিষ্যত রয়েছে
  • বাংলায় মেধার মান অনেক উন্নত
  • বাংলা শিল্পের কদর করতে জানে
  • ভারতের সংস্কৃতির পীঠস্থান বাংলা
  • পাহাড়-নদী -জঙ্গল আছে বাংলায়
  • বাংলা শিল্পের কদর করতে জানে
  • বাংলায় আসুন, শিল্প গড়ুন
  • স্পেনের আতিথেয়তায় আমি মুগ্ধ, এটা আমার বাড়ি