পুবের কলম, ওয়েবডেস্ক: মাথার পিছনে রয়েছে ঝুড়ি । পরনে পাহাড়ি মেয়েদের পোশাকপাহাড়ে পৌঁছেই এক অন্য মুডে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। চা-বাগানের মহিলার শ্রমিকের পোশাকে আর পাঁচজন শ্রমিকের পাশে দাঁড়িয়ে চা-পাতা তুললেন তিনি। বরাবরই আর পাঁচজন নেতা-নেত্রীর থেকে স্বতন্ত্র ভাব বজায় রেখেছেন মুখ্যমন্ত্রী।

পোশাক থেকে শুরু করে সকলের সঙ্গে মিশে যাওয়ার এক অদ্ভূত ক্ষমতার জন্য হয়তো তিনি জননেত্রী। আজ ফের সেই রূপেই দেখা গেল মুখ্যমন্ত্রীকে। চা-বাগানে মহিলা শ্রমিকের পোশাকে 'একটি পাতা দুটি কুড়ি' তুললেন তিনি।  শুধু চা-বাগানে চা পাতাই তোলাই নয়, মহিলা শ্রমিকদের সঙ্গে গানও করেন তিনি। চা শ্রমিকরা নেপালি ভাষায় গান করছিলেন।
সুর মেলান মমতা।

পাহাড়ে অন্য মুডে মুখ্যমন্ত্রী, মকাইবাড়িতে মহিলা শ্রমিকের পোশাকে চা-পাতা তুললেন, গলা মেলালেন নেপালি গানে

এর আগেও মুখ্যমন্ত্রী একাধিকবার উত্তরবঙ্গ সফরে গেছেন। আগে একবার তাকে মোমো তৈরি করতে দেখা গিয়েছিল। এছাড়া প্রচারে বের হয়ে চা-য়ের দোকানে ঢুকে চা তৈরি করতে দেখা গেছে তাঁকে।  পাহাড়েও তার অন্যথা হল না।

এছাড়া বিদেশ সফরে গিয়ে তাকে ভোরে গায়ে গরমে চাদর জড়িয়ে মর্নিং ওয়াক করতে দেখা গিয়েছিল তাকে।

https://www.youtube.com/watch?v=Sso-ndrnSmg

পাহাড়ে অন্য মুডে মুখ্যমন্ত্রী, মকাইবাড়িতে মহিলা শ্রমিকের পোশাকে চা-পাতা তুললেন, গলা মেলালেন নেপালি গানে

সাতদিনের সফরে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্শিয়াং, কালিম্পক, শিলিগুড়িতে তার কর্মসূচি রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গে পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠান আছে। সেখানেও যোগ দেওয়ার কথা  আছে তাঁর। আজ কার্শিয়াংয়ের পুলিশ সুপার এবং জেলা শাসকের সঙ্গে বৈঠক করেন তিনি।