পুবের কলম ওয়েবডেস্কঃ নেপাল সংসদে এবার পেশ হল নাগরিকত্ব সংশোধনী বিল। বিগত দু বছর ধরে বিস্তর টানাপোড়েনের পর অবশেষে নেপাল সংসদেও পেশ হল এই নাগরিকত্ব সংশোধনী বিল।
আরও পড়ুন:
বুধবার সংসদের নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদের বৈঠকে, স্বরাষ্ট্রমন্ত্রী বালকৃষ্ণ খণ্ড নেপালের প্রথম নাগরিকত্ব সংশোধনী বিল ২০২২ আইন সাংসদদের সামনে পেশ করেছেন। এই বিল পেশ করার স্বপক্ষে যুক্তি হিসেবে বালকৃষ্ণ বলেন "এমন হাজার হাজার মানুষ আছেন যারা নাগরিকত্বের শংসাপত্র থেকে বঞ্চিত হয়েছেন যদিও তাদের বাবা-মা নেপালের নাগরিক।
নাগরিকত্বের শংসাপত্রের অভাব তাদের শিক্ষা এবং অন্যান্য সুযোগ-সুবিধা থেকে আরও বঞ্চিত করছে। আমি নতুন বিল অনুমোদনের জন্য এবং অগ্রগতির জন্য একটি সুষ্টু পরিবেশ তৈরি করতে সাহায্য করার জন্য আবেদন করছি। নতুন আইন প্রণয়নের মাধ্যমে আইন বাস্তবায়ন করতে হবে,”আরও পড়ুন:
খন্ড আস্থা প্রকাশ করেছেন যে বৃহস্পতিবার সংসদের উচ্চ কক্ষ বা জাতীয় পরিষদে নতুন বিলটি নিয়ে গঠন মূলক আলোচনা হবে। উল্লেখ্য গত সপ্তাহে, প্রধান বিরোধী সিপিএন-ইউএমএল-এর এমপিরা প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ করার পর এই বিলটি সে দেশের সরকার প্রতিনিধি পরিষদ থেকে প্রত্যাহার করে প্রত্যাহার করে নেয়।
আরও পড়ুন: