আবদুল ওদুদ: ২০২৩ সালের জন্য যাঁরা পশ্চিমবাংলা থেকে পবিত্র হজ সম্পন্ন করতে যাবেন তাঁদের খরচ কত হবে সে সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশ করল হজ কমিটি অব ইন্ডিয়া। চলতি বছর বাংলার হজযাত্রীদের কুরবানিসহ হজের খরচদিতে হবে ৩লক্ষ ৯২হাজার ৬৮৩ টাকা। হজ কমিটির বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে ২০২২ সালের থেকে সামান্য খরচ কিছু কমেছে। যদিও ২০২২ সালে করোনা বিধির জন্য সীমিত পরিসরে হজ সম্পন্ন হয়েছে। প্রতিটি দেশ থেকে সীমিত হজযাত্রী গিয়েছিলেন হজ সম্পন্ন করতে।
যার কারনে খরচ বেশি ছিল। গত বছর হজের খরচ ছিল ৪ লক্ষ ১৮ হাজার। এর পরেও ২১ রিয়াল করে ফেরত দেওয়া হয় ভারতীয় হাজীদের। কিন্তু এ বছর কেন্দ্রের নয়া নিয়মে কোনও টাকা ফেরত পাবেনা হাজিরা। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে হজের খরচ কমানো হচ্ছে, বাস্তবে কিন্তু সবটাই ভিন্ন। এবার পশ্চিমবাংলা থেকে যাঁরা হজ করতে যাবেন কুরবানি সহ দিতে হবে ৩ লক্ষ ৯২ হাজার ৬৮৩ টাকা। গত বছর থেকে মাত্র ২৬ হাজার টাকা কম।আরও পড়ুন:
প্রসঙ্গত, সউদি হজমন্ত্রক মাস কয়েক আগে জানিয়ে ছিল এবছর তাঁরা হজের খরচ ৩০ শতাংশ কমিয়েছে। সেক্ষেত্রে ভারতীয়দেরও ৩০ শতাংশ কমালে ১ লক্ষ ২০ হাজার টাকা কমার কথা। কিন্তু বাস্তবে তা হয়নি।
ঘুরিয়ে ভারতীয় হজযাত্রীদের কাছ থেকে ২০২২ সালের মতোই হজের খরচ নেওয়া হচ্ছে।আরও পড়ুন:
এবছর এখনও পর্যন্ত হজযাত্রীরা প্রথমে ৮১ হাজার ৮০০ টাকা জমা দেন। এর পরে ১ লক্ষ ৭০ হাজার টাকা জমা দিয়েছে। এখনও শেষ কিস্তিতে ১ লক্ষ ২৪ হাজার ৫৩৯ টাকা এবং কুরবানির জন্য ১৬ হাজার ৩৪৪ টাকা জমা দিতে হবে। আর এই টাকা আগামী ১৫ মের মধ্যে নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা করতে হবে।
আরও পড়ুন:
উল্লেখ্য, আগামী ২১ শে মে কলকাতা বিমানবন্দর থেকে প্রথম বিমান সউদি আরবের উদ্দেশ্যে রওনা হবে। ভারতে ২২ টি প্রধান শহর থেকে এ বছর হজের উড়ান চলবে।