পুবের কলম প্রতিবেদক: ব্যালট নিয়ে বির্তক বাঁধতেই সটান দুটি ব্যালট পেপার খেয়ে ফেললেন এক কাউটিং এজেন্ট। তার নাম পরিতোষ রায়। ঘটনাটি ঘটেছে, কোচবিহার-১ ব্লকের কাউন্টিং সেন্টারে।
আরও পড়ুন:
জানা যায়, মঙ্গলবার জিরানপুর গ্রাম পঞ্চায়েতের ৪/২১০ নম্বর বুথে ভোট গণনা চলছিল।
গণনা শেষের পর দুটি ব্যালট নিয়ে বিতর্ক বাধে। ঘটনাকি ঘিরে প্রথমে বচসা পরবর্তীতে হাতাহাতি পর্যন্ত পৌঁছায়।আরও পড়ুন:
এর পরই ওই দুটি ব্যালট পেপার সটান মুখে পুড়ে দেয় পরিতোষ রায়। পুলিশ তাকে আটক করে কেন এই কাণ্ড ঘটাল সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে শোরগোল ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন: