আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: দেখতে দেখতে কেটে গেল সবুজ বার্তা সংবাদ পত্রিকার দুটি বছর। ৬ ই সেপ্টেম্বর তৃতীয় বছরে পা রাখল সবুজ বার্তা সংবাদপত্র পাশাপাশি সবুজ বার্তা পত্রিকার ২য় বর্ষপূর্তি সংখ্যার প্রচ্ছদ উন্মোচন হয় এদিন সাগরদিঘীর কাবিলপুর উচ্চ বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন কাবিলপু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, ওবাইদুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুর রউফ, মোঃ অলিউল্লাহ, সাইফুল ইসলাম, মজিবুর রহমান, ইফতিকার আলম, প্রমুখ।
আরও পড়ুন:
পত্রিকার সম্পাদক জানান সবুজ বার্তা সংবাদ পত্রিকা আপনাদের অনুপ্রেরণায় আজ তৃতীয় বছরে পদার্পণ করল, এবছর আমরা এই দিনটি কে সামনে রেখে নভেম্বর মাসের ৬ তারিখে সাগরদিঘীতে বর্ণাঢ্য সাহিত্য উৎসব হাতে নেওয়া হয়েছে।
ঐ দিন অনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হবে সবুজ বার্তা পত্রিকার ২য় বর্ষপূর্তি সংখ্যা। প্রবন্ধিক মজিবুর রহমান জানান সবুজ বার্তা সংবাদ পত্রিকা খুব অল্প সময়ের মধ্যে মুর্শিদাবাদ জেলায় একটা জায়গা করে নিয়েছে।আরও পড়ুন:
তাদের সংবাদ মাধ্যমের দ্বারা বিভিন্ন গ্রামে-গঞ্জের সমস্যা গুলো দ্রুত জানতে পারি এমনকি সাগরদিঘীর বেশ কয়েকটা গুরুতর সমস্যা সমাধান হয়েছে সবুজ বার্তা পত্রিকার মধ্যেদিয়ে। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন ভারতবর্ষের আর্তনাদ বইয়ের লেখক মোঃ ইমরান হোসেন ও রহমতুল্লাহ।