পুবের কলম প্রতিবেদক: এ বছরের ভাইফোঁটার দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। সোমবার রাজ্যের অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব মনোজ পন্থ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছেন। এতে বলা হয়েছে, ২০২১ সালের নভেম্বরে সরকারি ছুটির তালিকায় যে সংস্কার আনা হয়েছিল সেই অনুযায়ী আগামী ২৭ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার ভাইফোঁটা উপলক্ষে সরকারি ছুটি থাকবে।
আরও পড়ুন:
এ বছর ২৪ অক্টোবর কালীপুজো।
বিশেষ সময়ের নিরিখে এবছর ২৬ ও ২৭ তারিখ দুদিনই ভাইফোঁটা পালন করা যাবে। এ বার কালীপুজোর জন্য ২৪ থেকে ২৬ অক্টোবর তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। ২৭ তারিখ ভাইফোঁটার ছুটি থাকছে। তাঁর আগে ২৩ অক্টোবর আবার রবিবার। এবছর ভাইফোঁটাতেও ছুটি ঘোষণা হওয়াতে টানা পাঁচদিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।