পারিজাত মোল্লা: শুক্রবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে উঠে টোটো বিষয়ক মামলা। এদিন আদালত জানিয়েছে -'টোটো নিয়ন্ত্রণের নির্দেশ জারি করতে পারে না পুরসভা। পরিবহন দফতরকে এ বিষয়ে গাইডলাইন তৈরি করতে হবে'। পুরসভা এলাকায় টোটো চলাচল নিয়ন্ত্রণে গত ১৮ আগস্ট একটি বিজ্ঞপ্তি জারি করেছিল বসিরহাট পুর কর্তৃপক্ষ।যেখানে বলা হয়েছিল, পুরো এলাকার আওতাভুক্ত রাস্তাগুলিতে টোটো চলাচল করতে পারবে না।
আরও পড়ুন:
শুধুমাত্র পরিবহন দফরের নিবন্ধীকৃত টোটোগুলির চলাচলেই ছাড়পত্র দেওয়া হবে। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় বসিরহাট এলাকার টোটো ইউনিয়ন। শুক্রবার টোটো নিয়ন্ত্রণে বসিরহাট পুরসভার জারি করা নির্দেশিকা খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা।শুক্রবার সংশ্লিষ্ট মামলার শুনানিতে পুরসভার আইনজীবী জানান, -'পুর এলাকায় যানজট নিয়ন্ত্রণে ওই নির্দেশিকা জারি করা হয়েছিল।
আরও পড়ুন:
কারণ অনিয়ন্ত্রিত টোটো চলাচলের কারণে সাধারণ মানুষ যানজটের সমস্যায় পড়ছিলেন'।
কিন্তু টোটো ইউনিয়নগুলির দাবি, -'টোটো বা ই রিকশা নিয়ন্ত্রণে পুরসভা এই ধরনের নির্দেশিকা জারি করতে পারে না'।আরও পড়ুন:
বাদী বিবাদী পক্ষের সওয়াল জবাবের পর বিচারপতি সিনহা বসিরহাট পুর কর্তৃপক্ষের জারি করা ওই বিজ্ঞপ্তি বাতিল করে দেন। সঙ্গে নির্দেশে জানিয়েছেন, -'পুরসভা কর্তৃপক্ষ এভাবে যানবাহন নিয়ন্ত্রণে নির্দেশিকা জারি করতে পারে না।
আরও পড়ুন:
এই ব্যাপারে পরিবহন দফরকে আলাদা করে গাইডলাইন তৈরি করতে হবে। সে ব্যাপারে তারা পুরো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বেআইনি যানবাহন নিয়ন্ত্রণে নতুন করে গাইডলাইন তৈরি করবে'।এখন দেখার এই মামলা ডিভিশন বেঞ্চে উঠে যায় কিনা?