এস জে আব্বাস,পূর্ব বর্ধমান: আলো জ্বলা অবস্থায় ভেঙে পড়ে থাকতে দেখা যায় বর্ধমানের রেলওয়ে ওভার ব্রিজের উপর বাতিস্তম্ভ। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই বাজেপ্রতাপপুরের দিক থেকে বর্ধমানের দিকে ওভার ব্রিজের উপর ওঠার সময় পথ চলতি মানুষের নজরে আসে। তারা দেখেন, একটি লম্বা বাতিস্তম্ভ রাস্তার উপর হেলে পড়ে রয়েছে। এমনকি সেটিতে আলোও জ্বলছে।
পথচারী মানুষদের দাবি , অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গেছে। প্রাথমিক অনুমান, বাতিস্তম্ভের গোড়ার নাটবল্টু খোলা থাকায় ও ঝড়ের ফলেই এমন দুর্ঘটনা। এ প্রসঙ্গে ওভার ব্রিজের আলোর দায়িত্বে থাকা এজেন্সির কর্ণধার তিলক দুবে জানিয়েছেন, কিছু দুষ্কৃতী প্রায়ই এই ওভার ব্রিজের বাতিস্তম্ভের কখনো নাট-বল্টু, কখনো তার চুরি করে নিচ্ছে। এমনকি আলো জ্বালানোর জন্য টাইমার মেশিনও খুলে নিচ্ছে। ফলে প্রায়ই ব্যাহত হচ্ছে এই নিত্য আলো জ্বালানোর পরিষেবা। অন্ধকারে ডুবে থাকছে রাস্তা। উল্লেখ্য,পুরসভার পক্ষ থেকে দুষ্কৃতীদের ধরার ব্যাপারে ইতিপূর্বে বর্ধমান থানায় অভিযোগ জানানো হয়েছিল। পথচারী ও এলাকাবাসীদের দাবি, শীঘ্রই দুষ্কৃতীদের ধরতে কড়া পদক্ষেপ নেওয়া হোক।
ইমামা খাতুন
প্রকাশিত:
১৬ মে ২০২৩, ১৫:২৪
আরও খবর
রাস্তায় বাড়বে সরকারি বাস, দায়িত্ব নিয়েই বড় বার্তা অর্জুন সিংয়ের
ইরানের বিরুদ্ধে ‘অত্যন্ত কঠিন’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
তৃণমূল কি কংগ্রেসে মিশতে চলেছে? সনিয়া-মমতা বৈঠক ঘিরে জল্পনা, মুখে অস্বীকার দুই শিবিরের
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
টাটাদের ফেরাতেই হবে, শিল্পমন্ত্রী হয়েই বড় বার্তা দিলেন তাপস রায়ের
টাটাদের ফেরাতেই হবে, শিল্পমন্ত্রী হয়েই বড় বার্তা দিলেন তাপস রায়ের
গ্যাস, তেল নিয়ে দ্রুত মিলবে ভালো খবর, আশার কথা শোনালেন মোদী
গ্যাস, তেল নিয়ে দ্রুত মিলবে ভালো খবর, আশার কথা শোনালেন মোদী
মমতা কংগ্রেসে গেলে রাহুলকে প্রধানমন্ত্রীর মুখ মানতে হবে, শর্ত প্রদেশ কংগ্রেসের
মমতা কংগ্রেসে গেলে রাহুলকে প্রধানমন্ত্রীর মুখ মানতে হবে, শর্ত প্রদেশ কংগ্রেসের
রাজ্যসভা ভোটে মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল নিয়ে আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি কংগ্রেসের
রাজ্যসভা ভোটে মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল নিয়ে আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি কংগ্রেসের
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ