আরও পড়ুন:
ইনামুল হক, বারাসত: মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির উত্তর ২৪ পরগনা জেলা শাখার ১৬ তম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার শাসন থানার আমিনপুরের স্বস্তি ভিলেজ সভাঘরে। সম্মেলনেে উপস্থিত সংগঠনের মুখপাত্র ও রাজ্য যুগ্ম সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন রাজ্যের অনুমোদিত মাদ্রাসা গুলিতে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানালেন। তিনি বলেন, রাজ্যের একাধিক মাদ্রাসায় ১০-১২ জন করে শিক্ষক পদ খালি রয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশন এর মাধ্যমে দ্রুত এইসব বিষয়ের শিক্ষক নিয়োগ করা দরকার।
পাশাপাশি যে ৫০০ এর মত মাদ্রাসার শিক্ষা কেন্দ্র সারা রাজ্য জুড়ে চালু রয়েছে শিক্ষক অপ্রতুলতায় একপ্রকার তা বন্ধ হওয়ার মুখে। ওইসব মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের বহু শিক্ষক অবসর নিয়েছেন এবং অবসরের মুখে অনেকেই। রাজ্য সরকার এ বিষয়ে নিয়ম তৈরি করে মাদ্রাসা শিক্ষা কেন্দ্রগুলিকে নতুন করে শিক্ষক নিয়োগ না করলে শিক্ষা কেন্দ্রগুলির উপর নির্ভরশীল প্রত্যন্ত এলাকার হাজার হাজার ছাত্রছাত্রী অসুবিধার মধ্যে পড়বে। এছাড়া মাদ্রাসা শিক্ষা এবং শিক্ষক ও শিক্ষা কর্মীদের স্বার্থসহ বিভিন্ন বিষয়ে উপস্থিত সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে আমি ৬ ও ৭ই ফেব্রুয়ারি জলপাইগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সভাঘরে সংগঠনের ১৬তম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানান। বক্তব্য রাখেন রাজ্য সভাপতি মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, শাহনাওয়াজ আলম,যুগ্ম সম্পাদক কবিউল ইসলাম, আরাবুল ইসলাম, জেলা সম্পাদক আতিয়ার রহমান প্রমুখ।সভাপতিত্ব করেন উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি সহিদুল ইসলাম মোল্লা। এদিন নতুন করে উত্তর ২৪ পরগনা জেলা কমিটি গঠিত হয়। যার সভাপতি হিসেবে সহিদুল ইসলাম মোল্লা ও সাধারণ সম্পাদক আতিয়ার রহমানকে পুনরায় বহাল রাখা হয়।কার্যকরী সভাপতি মোঃ আবুল কালাম, মোঃ আবদুর রশিদ, যুগ্ম সম্পাদক কবিরুল ইসলাম, রুহুল কালাম, মোস্তাফিজুর রহমান এবং কোষাধ্যক্ষ হয়েছেন হাবিবুল্লাহ।আরও পড়ুন: