আরও পড়ুন:
আইভি ,আদক, হাওড়া: কামদুনি গণধর্ষণকাণ্ডে নিহত ছাত্রীর মা সহ পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে কালীঘাটে এবং নবান্নে আসেন বুধবার। পুলিশের তরফ থেকে তাঁদের পরিবারকে জানানো হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে হলে নির্দিষ্ট নিয়ম মেনে তাঁদের আসতে হবে। এভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা যায় না। ২০১৩ সালের ৭ জুন ঘটনাটি ঘটেছিল।
আরও পড়ুন:
এরপর নবান্নের এক নম্বর গেট থেকে পুলিশ তাঁদের শিবপুর থানায় নিয়ে আসে।
তাঁদের অভিযোগের কথা শোনা হয়। এবং পরিবারকে বলা হয় তাঁদের অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। থানা থেকে বেরিয়ে মৃতার মা জানান, ঘটনার পর প্রায় নয় বছর কেটে গেছে। মুখ্যমন্ত্রীর উপর আমাদের ভরসা রয়েছে। তাঁকে আমরা কিছু অভিযোগ জানাতে চাই।আরও পড়ুন: