পুবের কলম ওয়েবডেস্কঃ লোকসভার স্পিকার ওম বিড়লা রবিবার জানিয়েছেন সংসদের আগামী শীতকালীন অধিবেশন অনুষ্ঠিত হবে নয়া সংসদ ভবনে। অধ্যক্ষ ওম বিড়লা বলেন "আমাদের প্রচেষ্টা হল সংসদের নতুন ভবনে শীতকালীন অধিবেশন শুরু করা এবং নতুন ভবনটি  স্বনির্ভর ভারতের ছবি স্পষ্টভাবে তুলে ধরবে।  বিড়লা আরও বলেন ‘প্রযুক্তিগত ও নিরাপত্তার দিক থেকে এই নতুন ভবনটি পুরনো সংসদ ভবনের চেয়ে অনেক এগিয়ে।

তবে পুরাতন সংসদ ভবনও সমভাবে প্রাসঙ্গিক থাকবে”

আগামী শীতকালীন অধিবেশন অনুষ্ঠিত হবে নয়া সংসদ ভবনে জানালেন লোকসভার অধ্যক্ষ ওম প্রকাশ বিড়লা

দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটি গত মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নামে নতুন সংসদ ভবনের নাম দেওয়ার অনুরোধ জানিয়েছিল।কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরীর মতে নতুন সংসদ ভবন চলটি  বছরের অক্টোবরের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২০সালের ডিসেম্বরে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন যাতে আধুনিক সুবিধা থাকবে। জানা যাচ্ছে নতুন ভবনে ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য প্রদর্শনের জন্য একটি  সংবিধান হল, সংসদ সদস্যদের জন্য একটি লাউঞ্জ, একটি লাইব্রেরি, একাধিক কমিটির কক্ষ, খাবারের জায়গা এবং পর্যাপ্ত পার্কিংয়ের জায়গা থাকবে । মূলত ত্রিভুজাকৃতির হবে এই নয়া সংসদ ভবন