পুবের কলম, ওয়েবডেস্ক: ৪১ জন শ্রমিক ও উদ্ধারকারি দলের মধ্যে ব্যবধান ৪০ মিটারের পুরু ধ্বংসাবশেষ। এই ধ্বংসাবশেষ ড্রিল করতে পারলেই শ্রমিকদের উদ্ধার করা যাবে। ৬ ইঞ্চির একটি পাইপে ওয়াকি-টকি পাঠিয়ে তাঁদের সঙ্গে কথাও বলেন উদ্ধারকারী দল। আশ্বাস দেন যে শীঘ্রই তাদের এই অন্ধকার সুড়ঙ্গ থেকে বের করে আনা হবে।
উদ্ধারকাজ যতই এগোচ্ছে ততই পরিবারের মধ্যে ক্ষীণ হলেও আশা জন্মাচ্ছে।আরও পড়ুন:
শ্রমিকরা সম্মতি জানালে কীভাবে সেই ওয়াকি-টকি ব্যবহার করতে হয়, তা বলে দেন উদ্ধারকারী দলের একজন। এরপরে আটকে থাকা শ্রমিকদের জন্য বোতলে ভরে পাঠানো হয় গরম খিচুড়ি ও ডালিয়া। বিগত ১০-১১ দিনে এটাই তাদের প্রথম গরম খাবার ছিল।
গতকালই আটকে থাকা শ্রমিকদের প্রথম ছবি সামনে আসে। মাথায় সেফটি হ্যাট, পরনে অতি সাধারণ পোশাক। তাঁদের সুস্থ-স্বাভাবিক দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন উদ্ধারকারি দল। গত ১০ দিন ধরে উত্তরকাশীর টানেলে আটকে আছেন শ্রমিক। উদ্বেগে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোটা ঘটনায় নজরদারি করেছেন পুষ্কর সিং ধামি।আরও পড়ুন: